দিনের আলোতে বাংলাদেশ-সেশেলস ম্যাচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২৩, ১৬:১০আপডেট : ২৩ মার্চ ২০২৩, ১৬:১০

সিলেটে এর আগে জামাল ভূঁইয়াদের আন্তর্জাতিক ম্যাচ খেলা হতো ফ্লাড লাইটে। এবারই ব্যতিক্রম হতে যাচ্ছে।  আগামী ২৫ ও ২৮ মার্চ সেশেলসের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ হতে যাচ্ছে।  সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচ দুটি হবে দিনের আলোতে। দুটি ম্যাচই হবে বিকাল পৌনে চারটায়।

দিনের আলোতে বাংলাদেশ-সেশেলস ম্যাচ

এবারও ফ্লাড লাইটে খেলার কথা থাকলেও রমজান মাস ও অন্যান্য কারণে তা হচ্ছে না। এই প্রসঙ্গে জাতীয় দলের ম্যানেজার ইকবাল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বাফুফে ও সিলেটের আয়েজকরা মিলে এবার দিনের আলোতে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। ইফতারের আগেই খেলা শেষ হবে। সেভাবেই সবাই প্রস্তুতি নিচ্ছে।’

বর্তমানে চলছে শেষ মুহূর্তের অনুশীলন। বাংলাদেশ দল সিলেট জেলা স্টেডিয়ামে ও সেশেলস সিলেট বিকেএসপিতে অনুশীলন করছে। আগামীকাল খেলার ভেন্যুতে স্বাগতিকদের পাশাপাশি সেশেলসও অনুশীলন করার সুযোগ পাবে।

দিনের আলোতে বাংলাদেশ-সেশেলস ম্যাচ

এদিন ২৩ সদস্যের দলও চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।  যদিও বাংলাদেশ দলের ২৭ জনই দুই ম্যাচে ঘুরে ফিরে সুযোগ পাবেন বলে টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে। 

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি