বার্সার বিরুদ্ধে তদন্ত করবে উয়েফা

স্পোর্টস ডেস্ক
২৩ মার্চ ২০২৩, ২০:৪৬আপডেট : ২৩ মার্চ ২০২৩, ২০:৪৬

রেফারি কমিটির সাবেক ভাইস প্রেসিডেন্টকে অর্থ প্রদানের অভিযোগ বার্সেলোনাকে বেশ বিপদেই ফেলেছে। এবার তাদের বিরুদ্ধে তদন্তে নেমেছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। ঘটনার তদন্তে তারা এথিকস ও ডিসিপ্লিনারি পরিদর্শক নিয়োগ দিয়েছে।

একই ঘটনায় কিছু দিন আগে ক্লাবের সাবেক দুই প্রেসিডেন্ট সান্দ্রো রোসেল ও হোসেপ মারিয়া বার্তোমেউর বিরুদ্ধেও অভিযোগপত্র দায়ের করেছেন স্পেনের প্রসিকিউটররা। তাদের অভিযোগ বার্সেলোনা রেফারি কমিটির সাবেক ভাইস প্রেসিডেন্ট হোসে মারিয়া এনরিকেজ নেগরেইরা ও তার কোম্পানি দাসনিল ৯৫ কে ২০০১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ৮.৪ মিলিয়ন ইউরো অর্থ দিয়েছে। ক্লাবের ম্যাচগুলোতে রেফারির সিদ্ধান্ত যেন বার্সার পক্ষে থাকে- এমন অভিযোগ থাকলেও বার্সা তা অস্বীকার করেছে। তবে দাসনিল ৯৫-কে অর্থ দেওয়ার কথা স্বীকার করেছে তারা।

তার প্রেক্ষিতে উয়েফা বিবৃতিতে বলেছে, ‘তথা কথিত নাগেইরাকে নিয়ে বার্সেলোনার উয়েফার সম্ভাব্য আইন লঙ্ঘনের বিষয়ে তদন্ত করতে এথিকস ও ডিসিপ্লিনারি পরিদর্শক নিয়োগ দেওয়া হয়েছে।’  

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের