‘আমি সবসময় এই মুহূর্তের স্বপ্ন দেখতাম’

স্পোর্টস ডেস্ক
২৪ মার্চ ২০২৩, ০৮:২৯আপডেট : ২৪ মার্চ ২০২৩, ০৯:৩১

বুয়েন্স আয়ার্স বৃহস্পতিবার উৎসবের নগরীতে পরিণত হয়েছিল। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রথম ম্যাচের টিকিটের জন্য ১৫ লাখের বেশি আবেদন পড়েছিল। মাস মনুমেন্টালের ধারণক্ষমতা ৮৩ হাজার হওয়ায় অনেকে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পারেননি, যে মুহূর্তের স্বপ্ন সবসময় দেখেছেন লিওনেল মেসি।

২০২১ সালে কোপা আমেরিকা জিতে দেশে ফেরার পর গর্বিত আর্জেন্টিনা দলকে একনজর দেখার জন্য বুয়েন্স আয়ার্সে ছিল উপচে পড়া ভিড়। ২৮ বছর পর প্রথম কোপা জিতেছিল আলবিসেলেস্তেরা। আর এবার যখন বুয়েন্স আয়ার্সে সমবেত মেসিরা, তখন তাদের জার্সিতে তিন তারকা। তৃতীয় বিশ্বকাপ জয়ী দলকে বরণ করে নিতে কোনও কার্পণ্য করেননি আর্জেন্টাইনরা।

‘আমি সবসময় এই মুহূর্তের স্বপ্ন দেখতাম’

আর এই উপলক্ষ মেসিরা উদযাপন করেছেন দারুণ জয়ে। পানামাকে ২-০ গোলে প্রীতি ম্যাচে হারিয়েছে আর্জেন্টিনা। থিয়াগো আলমাদার পর ফ্রি কিক থেকে নান্দনিক গোল করেছেন মেসি, যা ছিল তার পেশাদার ক্যারিয়ারের ৮০০তম। ম্যাচের শুরুতেই আবেগে ভাসতে দেখা যায় ৩৫ বছর বয়সী ফরোয়ার্ডকে। জাতীয় সঙ্গীতের সময় তার চোখ ছিল ছলছল।

ম্যাচ শেষে বিশ্ব জয়ী দলকে জমকালো আয়োজনে বরণ করা হয়। দাঁড়িয়ে অভিবাদন জানানো হয় তাদের। নিজের অনুভূতি ব্যক্ত করেন মেসি। আরেকবার ট্রফিতে হাত বুলিয়ে দিয়ে সাতবারের ব্যালন ডি’অর জয়ী বলেন, ‘সমর্থনের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এটার জন্য আমরা সম্ভাব্য সবকিছু চেষ্টা করেছি। এই মুহূর্তের স্বপ্ন আমি সবসময় দেখতাম। আজ আমাদের দিন, যেখানে আমরা চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ উদযাপন করছি, কিন্তু আমি আমার আগের সতীর্থদের ভুলে যেতে চাই না, তারাও বিশ্বকাপ জেতার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিল। আমি ধন্যবাদ দিতে চাই আগের কোচদেরও, যারা এটার জন্য সর্বোচ্চটা নিংড়ে দিয়েছিল। দুর্ভাগ্যবশত হয়নি। চলুন তিন তারকা উপভোগ করি, এই ট্রফি জিততে আমাদের দীর্ঘ সময় লেগেছে, আমরা জানি না আবারও কবে পাবো এটা।’

/এফএইচএম/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের