গ্রিয়েজম্যানের হতাশা বুঝতে পারছেন এমবাপ্পে 

স্পোর্টস ডেস্ক
২৪ মার্চ ২০২৩, ১২:৩৩আপডেট : ২৪ মার্চ ২০২৩, ১২:৩৩

কাতার বিশ্বকাপের পর আন্তর্জাতিক অবসর নেন ৩৬ বছর বয়সী গোলকিপার উগো লরিস। ফ্রান্সের অধিনায়ক হিসেবে মঙ্গলবার তার উত্তরসূরি বানানো হয় কিলিয়ান এমবাপ্পেকে। প্রায় এক দশক ধরে জাতীয় দলে খেলেও নেতৃত্ব না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আন্তোয়ান গ্রিয়েজম্যান। অবসরের হুমকিও দেন তিনি। 

৩২ বছর বয়সী ফরোয়ার্ডের এমন প্রতিক্রিয়ায় বিস্মিত নয় এমবাপ্পে। ২৪ বছর বয়সী ফরোয়ার্ড সিনিয়র এই সতীর্থের হতাশা বুঝতে পারছেন। অধিনায়ক নির্বাচিত হয়ে প্রথম সংবাদ সম্মেলনে এমবাপ্পে পরিপক্বতার সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করলেন।

ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড বললেন, ‘এই প্রতিক্রিয়া প্রত্যাশিত। আমি তাকে বলেছিলাম যে আমিও একই প্রতিক্রিয়া দেখাতাম। তিনি হতাশ ছিলেন এবং সেটা বোধগম্য। তিনি দেশমের যুগে সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমি তার কর্তৃত্বপরায়ণ কেউ নই।’

গ্রিয়েজম্যান অধিনায়কত্ব না পেলেও তাকে এমবাপ্পের সহঅধিনায়ক বানানো হয়েছে। গত বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করা ফরোয়ার্ড বললেন, ‘বৈশ্বিক পর্যায়ে তার দলকে তুলে ধরতে তিনি ও আমি হাতে হাত রেখে কাজ করার চেষ্টা করবো। যদি দলকে তার কিছু বলার থাকে, আমি বসবো এবং শুনবো।’

অধিনায়ক এমবাপ্পের প্রথম ম্যাচ শুক্রবার। ইউরো ২০২৪ বাছাইয়ের নিজেদের প্রথম ম্যাচে তারা স্তাদে দে ফ্রান্সে নেদারল্যান্ডসকে স্বাগত জানাবে।   

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম