পিছিয়ে থেকে নেপালের সঙ্গে বাংলাদেশের ড্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২৩, ১৯:১৪আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১৯:৪০

শুরুতে গোল করে এগিয়ে যায় নেপাল। তবে শেষের দিকে গোল করে সমতায় ফেরে বাংলাদেশ। শেষ পর্যন্ত সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ১-১ গোলে স্কোরলাইন রেখে মাঠ ছেড়েছে দুই দল। 

কার্ড নিষেধাজ্ঞায় নেপালের বিপক্ষে মাঠে নামা হয়নি রক্ষণে বাংলাদেশের মূল ভরসা ও অধিনায়ক রুমা আক্তারের। তার অভাবটা অনুভূত হয়েছে। 

মঙ্গলবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে দুর্বল রক্ষণে ৮ মিনিটে প্রথম গোল হজম করে বাংলাদেশ। পুনম চেমজংয়ের পাসে মাঝমাঠ থেকে একাই বল টেনে নিয়ে বাংলাদেশের বক্সে পৌঁছে যান নেপালি ফরোয়ার্ড সেনু পারিয়ার। গায়ে লেগে ছিলেন ডিফেন্ডার জয়নব বিবি রিতা। সেনুর গতির সঙ্গে পেরে ওঠেননি এই ম্যাচের বাংলাদেশ অধিনায়ক। স্বাগতিক গোলকিপার সংগীতার ওপর দিয়ে বল জালে জড়ান সেনু। 

পিছিয়ে পড়ে একের পর এক সহজ সুযোগ নষ্ট স্বাগতিকদের। ১৯ মিনিটে পোস্টের সামনে বল পেয়েও দুর্বল শট নেন সুরভি আকন্দ প্রীতি। ২২ মিনিটে ভালো জায়গায় বল পেয়েও শট নিতে পারেননি সাগরিকা। 

প্রথমার্ধের আগে আবারও সুযোগ নষ্ট বাংলাদেশের। ৪২ মিনিটে জয়নব বিবির কর্নার থেকে ফাঁকা জায়গায় বল পেয়েও দুর্বল এক হেড নেন নুসরাত জাহান মিতু। ৫১ মিনিটে সাগরিকার ক্রস থেকে সুরভিও পারেননি হেড নিতে। ৫৭ মিনিটে বক্সের মুখ থেকে সুরভির দুর্বল শট ঠেকাতে কোনও সমস্যাই হয়নি নেপালি গোলরক্ষক সুজাতা তামাংয়ের। 

ম্যাচে বাংলাদেশের সেরা সুযোগটা হাতছাড়া ৭১ মিনিটে। নেপালের তিন খেলোয়াড়কে হার মানিয়ে বদলি ফরোয়ার্ড তৃষ্ণা রানীর নেওয়া শট ঠেকিয়ে দেন নেপালি গোলরক্ষক। 

তবে ৭৫ মিনিটে এই তৃষ্ণার ক্রস থেকেই ম্যাচে ফেরে বাংলাদেশ। নেপালি দুই ডিফেন্ডারকে হার মানিয়ে ডান প্রান্ত থেকে বক্সে ক্রস বাড়ান তৃষ্ণা। ফাঁকায় ছিলেন সাগরিকা। তৃষ্ণার ক্রস থেকে বল জালে জড়াতে ভুল হয়নি সাগরিকার। 

ম্যাচটা জেতার সুযোগও ছিল বাংলাদেশের। শেষ ১০ মিনিটে অন্তত তিনবার গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস