লেভানডোভস্কির জোড়া গোলে শিরোপার আরও কাছে বার্সা

স্পোর্টস ডেস্ক
০২ এপ্রিল ২০২৩, ০৪:৪৩আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ০৪:৫৩

লা লিগা টেবিলের শেষ দল এলচের মাঠে গোল উৎসব করলো বার্সেলোনা। শনিবার ৪-০ গোলে জিতেছে তারা। রবার্ট লেভানডোভস্কির জোড়া গোলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদকে ১৫ পয়েন্টে পেছনে ফেললো কাতালান জায়ান্টরা, বড় ধাপ ফেললো শিরোপার পথে।

২৭ ম্যাচ শেষে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। এক ম্যাচ কম খেলে রিয়ালের পয়েন্ট ৫৬। ব্যবধান কমানোর লক্ষ্যে রবিবার রিয়াল ভায়াদোলিদকে স্বাগত জানাবে মাদ্রিদ ক্লাব।

লা লিগার শীর্ষ গোলদাতা লেভানডোভস্কি লিগের তিন ম্যাচ গোলশূন্য থাকার পর গোলে ফিরলেন। ২০তম মিনিটে রোনাল্ড আরাউজো হেড করে তার দিকে বল দেন। পোলিশ স্ট্রাইকার গোলমুখের কাছ থেকে জাল কাঁপান।

আনসু ফাতি ৫৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। নিজ অর্ধে ফেরান তোরেসের পাসে বল পেয়ে বক্সের মধ্যে ঢুকে পড়েন এবং নিচু শটে স্কোর ২-০ করেন।

প্রতিপক্ষকে চেপে ধরে আরও দুটি গোল আদায় করে নেয় বার্সা। ৬৫তম মিনিটে এলচের ডিফেন্স থেকে বল কেড়ে নিয়ে গাভি বক্সের মধ্যে লেভানডোভস্কিকে সুযোগ তৈরি করে দেন। মৌসুমের ১৭তম লিগ গোল করতে কোনও সমস্যা হয়নি পোলিশ স্ট্রাইকারের।

পাঁচ মিনিট পর তোরেস বাঁ দিকের কোনাকুনি শটে মৌসুমের তৃতীয় লিগ গোল করেন।

আগামী বুধবার এই বছরের চতুর্থ এল ক্লাসিকোতে রিয়ালের মুখোমুখি হবে বার্সা। ১-০ গোলের লিড নিয়ে কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগ খেলবে তারা।

/এফএইচএম/
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি