শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার

স্পোর্টস ডেস্ক
২৪ মে ২০২৬, ১২:১৬আপডেট : ২৪ মে ২০২৬, ১২:১৬

চলতি মৌসুম শিরোপাহীন থাকলেও শেষটা জয়ে রাঙিয়েছে রিয়াল মাদ্রিদ। যে জয়টি ছিল কোচ আর দুই সতীর্থকে দলটির বিদায়ী উপহার। 

লা লিগায় সান্তিয়াগো বার্নাব্যুতে অ্যাথলেটিক বিলবাওকে ৪-২ গোলে হারিয়ে কোচ হিসেবে বিদায় নিয়েছেন আলভারো আরবেলোয়া। ম্যাচটা আবেগঘন ছিল ক্লাবের দুই অভিজ্ঞ তারকা ডেভিড আলাবা ও দানি কারভাহালেরও। কারণ এদিন বিদায়ী ম্যাচ খেলেছেন তারা। 

আরবেলোয়া জানুয়ারিতে জাবি আলোনসোর স্থলাভিষিক্ত হয়েছিলেন। যদিও প্রত্যাশা মেটাতে পারেননি। তার অধীনে মৌসুমে দ্বিতীয় স্থানে শেষ করেছে রিয়াল। তারা লিগ চ্যাম্পিয়ন বার্সেলোনার চেয়ে আট পয়েন্ট পিছিয়ে।

আবেগের ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ লিড নেয় ম্যাচের ১২তম মিনিটে। ডান প্রান্ত থেকে দানি কারভাহালের বাড়ানো ক্রসে গোল করেন গঞ্জালো গার্সিয়া।

এরপর থিয়াগো পিতার্চের শট অ্যাথলেটিক গোলরক্ষক অ্যালেক্স পাদিয়া ঠেকালেও বিরতির চার মিনিট আগে দ্বিতীয় গোল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। অ্যাথলেটিকের অর্ধের মাঝামাঝি জায়গা থেকে বল পেয়ে দূরপাল্লার উঁচু পাস বাড়ান পিতার্চ। সেখান থেকে জুড বেলিংহ্যাম বুকে বল নামিয়ে বাঁ পায়ের দারুণ হাফভলিতে জালে পাঠান। শুক্রবার ইংল্যান্ডের বিশ্বকাপ দলে জায়গা পাওয়া এই মিডফিল্ডারের গোলেই ব্যবধান দাঁড়ায় ২-০।

প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান কমায় অ্যাথলেটিক। ডান দিক থেকে ইনিয়াকি উইলিয়ামসের ক্রস পেয়ে গোরকা গুরুসেতা জালে বল পাঠান। যদিও দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার দুই গোলের ব্যবধান ফিরিয়ে আনে রিয়াল। ৫১ মিনিটে আলভারো কারেরাসের পাস থেকে কিলিয়ান এমবাপ্পে বক্সের বাঁ দিক থেকে জোরালো শটে জাল কাঁপান। 

ঘণ্টাখানেকের কিছু পর আরেকটি গোলের সুযোগ পেয়েও অ্যালেক্স পাদিয়ার দারুণ সেভে বঞ্চিত হন ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পে। ৬৯ মিনিটে বদলি হওয়ার সময় সতীর্থদের ‘গার্ড অব অনার’ ও দর্শকদের করতালিতে বিদায় নেন ডিফেন্ডার আলাবা। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় গ্রীষ্মেই ক্লাব ছাড়ছেন তিনি। তার বদলি হিসেবে মাঠে নামেন ডিন হুইসেন।

এরপর শেষ আট মিনিট বাকি থাকতে মাঠ ছাড়েন দীর্ঘদিনের অধিনায়ক কারভাহালও। দুই দলের খেলোয়াড়রা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ৩৪ বছর বয়সী এই ডিফেন্ডারকে গার্ড অব অনার দেন। শেষদিকে ব্রাহিম দিয়াজ রিয়ালের চতুর্থ গোলটি করেন। তবে যোগ করা সময়ে হেডে অ্যাথলেটিকের দ্বিতীয় গোলটি করে ব্যবধান কমান উরকো ইসেতা। 

/এফআইআর/
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
রিয়াল মাদ্রিদ ছাড়ছেন আলাবা 
সর্বশেষ খবর
বেতনের টাকা দ্রুত শেষ হয়ে যাচ্ছে কেন, কারণ জানলে চমকে যাবেন
বেতনের টাকা দ্রুত শেষ হয়ে যাচ্ছে কেন, কারণ জানলে চমকে যাবেন
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ হবে ‘বিপজ্জনক নজির’: রুবিও
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ হবে ‘বিপজ্জনক নজির’: রুবিও
কয়েক হাজার কোটি টাকার পণ্য কনটেইনারের ভেতরেই নষ্ট
কয়েক হাজার কোটি টাকার পণ্য কনটেইনারের ভেতরেই নষ্ট
চাকরির আগে সামাজিক যোগাযোগমাধ্যম গুছিয়ে নেবেন কেন
চাকরির আগে সামাজিক যোগাযোগমাধ্যম গুছিয়ে নেবেন কেন
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি