‘মিয়ানমার অধ্যায়’ ভুলে সামনে তাকিয়ে সাফজয়ী অধিনায়ক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২৩, ২১:১৭আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ২১:১৭

আর্থিক সংকটের কারণে অলিম্পিক বাছাই ফুটবল খেলতে মিয়ানমারে যেতে পারেনি বাংলাদেশ নারী দল। এনিয়ে চারদিকে শোরগোল উঠলেও বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সংবাদ সম্মেলন ডেকে বিশদ ব্যাখ্যা দিয়েছেন। তবে সাফজয়ী দলের অধিনায়ক সাবিনা খাতুন ‘মিয়ানমার অধ্যায়’ ভুলে সামনের দিকে তাকাতে চাইছেন।

আগামীকাল বুধবার থেকে শুরু হওয়া অলিম্পিক বাছাইপর্বে খেলা হচ্ছে না সাবিনাদের। আপাতত অনুশীলনে সময় কাটাতে হবে। তবে বাস্তবতা বুঝেই সাবিনা বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আসলে মিয়ানমারে যেতে পারলে ভালো লাগতো। এখন তো কিছু করার নেই। এটা নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। শুধু আমরা নই, মালদ্বীপও নাম প্রত্যাহার করেছে। আরও একাধিক দেশ খেলছে না বলে শুনেছি। তবে এই বিষয়টা ভুলে গিয়ে এখন সামনের দিকে তাকিয়ে এগিয়ে যেতে হবে।’

আপাতত নারী দলের কোনও খেলা নেই। আগস্ট-সেপ্টেম্বরের দিকে ফিফা প্রীতি ম্যাচ রয়েছে। সাবিনার দৃষ্টি সেদিকে, ‘এরই মধ্যে সালাউদ্দিন স্যার ও কিরণ আপা প্রচুর প্রীতি ম্যাচ খেলার কথা বলেছেন। বছর শেষে তা হয়তো হবে। আমরা সেদিকে তাকিয়ে আছি।’

সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর অনেকেই অর্থ পুরস্কার দিয়েছেন। সবশেষ ফেডারেশনের সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক ৫০ লাখ টাকা দিয়েছেন। কেউবা ঘোষণা দিয়ে রেখেছেন। সাবিনা তার ফেসবুক পেজে লিখেছেন, ‘চ্যাম্পিয়ন হওয়ার পর অনেকে অনেক ঘোষণা দেন, আলহামদুলিল্লাহ অনেকে তাদের দেওয়া ঘোষণার অর্থ বুঝিয়ে দিয়েছিলেন। আবার অনেকের সময় স্বল্পতার কারণে হয়তো দিতে পারেননি। সময় হয়ে উঠলে হয়তো তারাও যে ঘোষণা দিয়েছিলেন সেটা মেয়েদেরকে আশা করছি দেবেন। সবাই আমাদের পাশে থাকুন এটাই আমাদের প্রত্যাশা।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম