‘এটা কিলিয়ান সেন্ট জার্মেই নয়’- পিএসজির কাণ্ডে ক্ষুব্ধ এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক
০৭ এপ্রিল ২০২৩, ১০:৩৪আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ১০:৩৪

প্যারিস সেন্ট জার্মেইতে বেশ প্রখ্যাত একজন কিলিয়ান এমবাপ্পে। চলতি মৌসুমের আগে রিয়াল মাদ্রিদকে বুড়ো আঙুল দেখিয়ে শেষ মুহূর্তে তাদের সঙ্গে চুক্তি নবায়ন করেন ফরাসি ফরোয়ার্ড। লিগ ওয়ান চ্যাম্পিয়নদের আশা, আরও কয়েক বছর পার্ক দে প্রিন্সেসে থাকবেন তিনি। ক্লাবের এক ইন্টারভিউতে এমন ইচ্ছা প্রকাশ করেছিলেন এমবাপ্পে নিজেই, কিন্তু তার অজান্তে সেই মুহূর্ত ব্যবহার করে প্রচারণামূলক ভিডিও প্রচার করেছে প্যারিস ক্লাব। তাদের এই কাণ্ডে বেশ চটেছেন এমবাপ্পে।

২০২৩-২৪ মৌসুমে টিকিট বিক্রির প্রচারণায় এমবাপ্পেকে ‘গোপনে’ ব্যবহার করেছে পিএসজি। বুধবার তার সঙ্গে একটি ইন্টারভিউয়ের ভিডিওর কিছু অংশ প্রকাশিত হয়। ষেখানে ক্লাব ও তার সমর্থকদের নিয়ে কথা বলেন তিনি। তাদের সঙ্গে থেকে যাওয়ার ইচ্ছাও জানান। ক্লাবের ওয়েবসাইটে টিকিট সেকশনে এই লিংক যুক্ত হয়। ভিডিওটি নজর এড়ায়নি এমবাপ্পের।

সোশ্যাল মিডিয়ায় ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড বলেছেন, ‘২০২৩-২৪ মৌসুমের জন্য ক্লাবের টিকিট প্রচারণায় আমি অংশ নিয়েছিলাম কেবল। এক মুহূর্তের জন্যও আমাকে ইন্টারভিউয়ের বিষয় বলা হয়নি। ক্লাবের মার্কেটিংয়ের জন্য স্বাভাবিক ইন্টারভিউ ধরে নিয়েছিলাম। প্রকাশিত ভিডিওর সঙ্গে আমি একমত নই। এ কারণে আমি ইমেজ রাইটস নিয়ে লড়ছি। পিএসজি একটি দারুণ ক্লাব এবং চমৎকার পরিবার। কিন্তু এটা কিলিয়ান সেন্ট জার্মেই নয়।’

সূত্রগুলো বলছে, এই ভিডিও প্রকাশ করায় ক্লাব মালিক নাসের আল খেলাইফিও রেগে গেছেন। এমবাপ্পেকে ঝুঁকির মুখে ফেলে এমন কোনও ভিডিও প্রকাশের বিরুদ্ধে মত দেন তিনি। বিষয়টির সুরাহা করতে আভ্যন্তরীণভাবে কাজ চলছে।

/এফএইচএম/
সম্পর্কিত
এল ক্লাসিকোয় এমবাপ্পেকে পাওয়া নিয়ে শঙ্কা 
এমবাপ্পে ফেরায় সমস্যায় পড়েছে রিয়াল মাদ্রিদ? 
আজ রাতে ব্রাজিল-ফ্রান্স ম্যাচ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম