প্যারিস অলিম্পিকে খেলার স্বপ্ন এমবাপ্পের

স্পোর্টস ডেস্ক
১৪ এপ্রিল ২০২৩, ১৪:৪৯আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ১৪:৫১

কিলিয়ান এমবাপ্পের বয়স মাত্র ২৪ বছর। এই বয়সেই ফ্রান্সকে বিশ্বকাপ জেতাতে অবদান রেখেছেন ২০১৮ সালে। তাহলে তো জাতীয় দলে ফরাসি তারকার কোনও স্বপ্ন অপূর্ণ থাকার কথা নয়। কিন্তু পিএসজি ফরোয়ার্ড জানালেন, জাতীয় দলে তার এখনও আরেকটি স্বপ্ন পূরণ বাকি। আর সেটা হলো অলিম্পিক গেমস! ঘরের মাঠে ২০২৪ সালে অনুষ্ঠেয় প্যারিস অলিম্পিকে অংশ নিয়ে সেই স্বপ্ন পূরণ করতে চান তিনি।   

এমন চাওয়ার পেছনে রয়েছে এমবাপ্পের নাড়ির সম্পর্ক। তার জন্ম ও বেড়ে উঠা ফ্রান্সের রাজধানী প্যারিসে। আবার প্যারিস ভিত্তিক পিএসজির-ই মহাতারকা তিনি। তাই পরবর্তী গ্রীষ্মে এই ইভেন্টে যোগ দিতে চান ফরাসি ফরোয়ার্ড। তবে এটা নিশ্চিত নয় যে, আসলেই তিনি ফরাসিদের হয়ে খেলতে পারবেন। ফ্রান্স টিভি স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি নিজেও জানি না সেটা হবে কিনা। তবে যে করেই হোক সেখানে থাকার আশা রাখি। সবাই জানে অলিম্পিকে খেলা আমার একটা স্বপ্ন।’   

গেমস অনুষ্ঠিত হবে ২০২৪ সালের ২৬ জুলাই থেকে ১১ আগস্ট। যা একই বছর অনুষ্ঠেয় ইউরো ফাইনালের ১২ দিন পর! তার ওপর ইভেন্ট শেষ হবে লিগ ওয়ান মৌসুম শুরুর আগের দিন। তাছাড়া অলিম্পিক টুর্নামেন্টে বয়সেরও একটা ব্যাপার থাকে। অলিম্পিক ফুটবলের নিয়ম হলো অনূর্ধ্ব-২৩ বয়সীদের নিয়ে সাজানো দলে সর্বোচ্চ ৩জন নির্ধারিত বয়স থেকে বেশি বয়সী খেলতে পারেন। তাই স্বপ্ন দেখলেও বাস্তবতার কথা মাথায় রয়েছে এমবাপ্পের, ‘আসলে এখানে খেলা আমার ওপর নির্ভর করে না। অনেকগুলো ফ্যাক্টর এখানে বিবেচিত হবে। ফলে সবগুলো বিষয় নিয়ে আমাদের ভাবতে হবে।’

এদিকে, সম্প্রতি পিএসজির সঙ্গে এমবাপ্পের বিরোধ চরমে উঠেছিল। তার অজান্তে সোশ্যাল মিডিয়ায় টিকিট সংক্রান্ত প্রচারণামূলক ভিডিও প্রচার করেছিল পিএসজি। যে কাণ্ডে ভীষণ ক্ষুব্ধ হয়েছিলেন তিনি। পরে অবশ্য ফ্রান্স থ্রি-কে দেওয়া সাক্ষাৎকারে মনে হয়েছে, সেসব কোনও ঝামেলাই তৈরি করেনি। বরং পিএসজিতে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন। বার বার গুঞ্জন উঠলেও আবারও বলেছেন, প্যারিস ছেড়ে যাওয়ার কোনও ইচ্ছা তার নেই, ‘আমার পরবর্তী লক্ষ্য? এখানেই চ্যাম্পিয়নস লিগ জয়। আর প্যারিসেই সেটা করতে চাই। আমি একজন প্যারিসিয়ান এবং তাদের চুক্তির আওতাধীন।’

/এফআইআর/
সম্পর্কিত
পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উদযাপনে রণক্ষেত্র প্যারিস, গ্রেফতার ৪১৬
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বুদাপেস্টে আজ পিএসজি-আর্সেনাল মহারণ 
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম