পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উদযাপনে রণক্ষেত্র প্যারিস, গ্রেফতার ৪১৬

আন্তর্জাতিক ডেস্ক
৩১ মে ২০২৬, ১০:৫৯আপডেট : ৩১ মে ২০২৬, ১১:১১

প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের জয় উদযাপনে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসার পর ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। ফরাসি পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষের জেরে এ পর্যন্ত ৪১৬ জনেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। 

গত বছর পিএসজির জয়ের পর সৃষ্ট বিশৃঙ্খলার বিষয়টি মাথায় রেখে এবার ম্যাচটি ঘিরে পুরো ফ্রান্সে প্রায় ২২ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছিল, যার মধ্যে শুধু প্যারিসেই ছিল ৮ হাজার পুলিশ। সহিংসতা ও বিশৃঙ্খলা এড়াতে প্যারিসের ট্রাম লাইন বন্ধ রাখা হয়, বেশ কয়েকটি মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয় এবং কিছু কিছু এলাকায় বাস চলাচলও স্থগিত করা হয়।

আরও পড়ুন: ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে

প্যারিস পুলিশ সদর দফতর জানিয়েছে, সহিংসতার সময় ছয়টি যানবাহন এবং দুটি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া সংঘর্ষে একজন পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন।

উদযাপনের একপর্যায়ে পিএসজি সমর্থকদের একটি দল প্যারিসের রিং রোড পেরিফেরিকে প্রবেশ করে সাময়িকভাবে যান চলাচল বন্ধ করে দেয়। তারা সেখানে ফ্লেয়ারও জ্বালায়।

/এএস/
সম্পর্কিত
সুখবর নিয়ে মাঠে নামা পিএসজি এবার হেরেই গেলো, লিগে বেহাল দশা
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সর্বশেষ খবর
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ