চেলসির কোচ হতে চেয়েছিলেন এনরিকে!

স্পোর্টস ডেস্ক
১৬ এপ্রিল ২০২৩, ১৭:৩২আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ১৭:৩২

গ্রাহাম পটার বরখাস্ত হওয়ার পর চেলসির দায়িত্ব নিতে চেয়েছিলেন লুইস এনরিকে। কিন্তু ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে চাকরি দেওয়ায় হতাশ সাবেক বার্সা কোচ।

পটারকে ছাঁটাইয়ের পর ল্যাম্পার্ডকে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেয় চেলসি। তার অধীনে এরই মধ্যে তিন ম্যাচ খেলে ফেলেছে ব্লুরা, সবগুলোই হেরে গেছে। এএস রিপোর্ট করেছে, চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রথম লেগে ডাগআউটে দাঁড়াতে চেয়েছিলেন এনরিকে। কিন্তু ক্লাবের মালিক টড বোয়েহলি ল্যাম্পার্ডকে দায়িত্ব দেন, যা হতাশ করেছে স্প্যানিশ কোচকে।

চেলসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এনরিকের সঙ্গে জুম মিটিং করেছিলেন এবং তিনিও চ্যাম্পিয়নস লিগে মাদ্রিদের বিপক্ষে ক্লাবের কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। সাবেক বার্সা কোচ ক্লাসিকো প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হওয়ার জন্য উদগ্রীব হয়ে ছিলেন। প্রথম লেগে ল্যাম্পার্ডের অধীনে ২-০ গোলে হেরে যায় চেলসি।

গত ছয় ম্যাচে চেলসি কোনও ম্যাচ জেতেনি। প্রিমিয়ার লিগ টেবিলে ১১তম স্থানে আছে তারা। শনিবার ব্রাইটনের কাছেও ২-১ গোলে হেরে যায়। পরাজয়ের পর ভক্তরা ম্যাচ চলাকালে বোয়েহলির প্রতি ক্ষোভ প্রকাশ করেন।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম