মেসির ফেরার প্রশ্নে যে উত্তর দিলেন বার্সা প্রেসিডেন্ট

স্পোর্টস ডেস্ক
১৭ এপ্রিল ২০২৩, ১৭:৪৬আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ১৭:৪৬

বার্সেলোনায় লিওনেল মেসির ফেরার গুঞ্জনের আগুনে ঘি ঢাললেন ক্লাব প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা। এই বিষয়ে তিনি এক ভক্তের প্রশ্নের জবাব দিয়েছেন।

সাতবারের ব্যালন ডি’অর জয়ী ২০২১ সালের গ্রীষ্মে ফ্রি এজেন্ট হয়ে ন্যু ক্যাম্প ছেড়ে পিএসজিতে যোগ দেন। দুই বছরের চুক্তি শেষ হতে চলেছে, নতুন চুক্তির কোনও খবর নেই। আগামী জুনেই প্যারিস ক্লাবের সঙ্গে ছাড়াছাড়ির প্রবল সম্ভাবনা। 

একই সঙ্গে বার্সায় মেসির ফেরার গুঞ্জনও সবার মুখে মুখে। আগামী মৌসুমেই ন্যু ক্যাম্পে তাকে খেলাতে কোমর বেঁধে নেমেছে কাতালুনিয়ারা। 

ঘরের মাঠে বার্সার গত দুটি ম্যাচে স্বাগতিক দর্শকরা ‘মেসি মেসি’ স্লোগান তুলেছিল। গেটাফের বিপক্ষে রবিবার লা লিগায় গোলশূন্য ড্রয়ের ম্যাচে এক ভক্ত লাপোর্তাকে প্রশ্ন করেন।

মেসি কি ন্যু ক্যাম্পে ফিরছেন? ওই ভক্তের এই প্রশ্নে ক্লাব প্রধানের সোজাসাপ্টা উত্তর, ‘হ্যাঁ।’

মেসিকে ফেরাতে হলে বার্সার খরচ কমাতে হবে। শোনা যাচ্ছে, বেশ কয়েকজন খেলোয়াড়কে এজন্য বেচে দিতে যাচ্ছে ক্লাব।

/এফএইচএম/
সম্পর্কিত
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
শিরোপা রক্ষার অভিযানে কানসাসে আর্জেন্টিনা, বাড়ানো হয়েছে নিরাপত্তা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম