আনচেলত্তি সাড়া না দিলে মরিনহোকে চায় ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
১৭ এপ্রিল ২০২৩, ২১:২৭আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ২১:২৭

রাশিয়া বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে পরাজয়ের পর ব্রাজিল কোচ তিতে পদত্যাগ করেন। তারপর সেলেসাওরা গত মার্চে একটি ম্যাচ খেলেছে কোনও স্থায়ী কোচকে ছাড়া। এই শূন্যস্থান পূরণ করতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রথম পছন্দ কার্লো আনচেলত্তি। তবে রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ তাদের প্রস্তাব ঝুলিয়ে রেখেছে। শেষ পর্যন্ত তিনি না করে দিলে রোমার প্রধান কোচ হোসে মরিনহোকে এগিয়ে রাখছে ব্রাজিল। দ্য অ্যাথলেটিক এক প্রতিবেদনে এই খবর দিয়েছে।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনন (সিবিএফ) বর্তমানে রিয়াল কোচের পেছনে ছুটছে। কিন্তু চলতি মৌসুমের আগে তাদের সঙ্গে কোনও আলোচনা করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইতালিয়ান কোচ। কোপা দেল রে ফাইনালে উঠেছে রিয়াল এবং চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালেও এক পা দিয়ে রেখেছে। ক্লাবের পারফরম্যান্সে কোনও বাজে প্রভাব ফেলতে চান না বলেই ব্রাজিলের সঙ্গে আলোচনা স্থগিত রেখেছেন আনচেলত্তি। 

রিয়ালের সঙ্গে আনচেলত্তির বর্তমান চুক্তি ২০২৪ সাল পর্যন্ত। কিন্তু এই মৌসুমে অন্তত একটি মেজর ট্রফি জেতার শর্ত রয়েছে তার চুক্তিপত্রে। শর্ত পূরণ করতে না পারলে হয়তো বা ব্রাজিলকে বেছে নেবেন ইতালিয়ান কোচ। আবার সাফল্য লাভের পর মাদ্রিদের সঙ্গে থেকেও যেতে পারেন তিনি।

শেষ পর্যন্ত আনচেলত্তিকে আনতে ব্যর্থ হলে ব্রাজিল মরিনহোকে পাওয়ার চেষ্টা করবে। সংক্ষিপ্ত তালিকায় আনচেলত্তির বিকল্প হিসেবে তাকে রাখা হয়েছে একেবারে শুরুতে। কোচের প্রার্থিতার তালিকায় আরও আছেন ফেনারবাখের হোর্হে জেসুস, ফ্লুমিনেন্সের ফার্নান্দো দিনিজ ও পালমেইরাসের আবেল ফেরেইরা।    

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের