হারানো ১৫ পয়েন্ট আপাতত ফিরে পেলো জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক
২১ এপ্রিল ২০২৩, ১৮:০৭আপডেট : ২১ এপ্রিল ২০২৩, ১৮:০৭

লিসবনে স্পোর্তিং সিপির বিপক্ষে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের বাধা পার হওয়ার পর জুভেন্টাস সুখবর পেলো। দলবদলের চুক্তি সংক্রান্ত অনিয়মের কারণে গত ২০ জানুয়ারি ১৫ পয়েন্ট হারায় ওল্ড লেডিরা। কিন্তু ফেডারেল আপিল আদালতের নতুন পর্যালোচনা না হওয়া পর্যন্ত তা আপাতত স্থগিত করা হয়েছে।

মানে হারানো ১৫ পয়েন্ট অস্থায়ীভাবে ফিরে পেয়েছে জুভেন্টাস। তাতে করে সিরি আ টেবিলে সাত থেকে তিনে উঠে গেছে তারা এবং আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলার সম্ভাবনাও প্রবল হয়েছে। ৪৪ থেকে তাদের পয়েন্ট এখন ৫৯। পঞ্চম স্থানে থাকা ইন্টার মিলানের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে তারা।

গত বছর ডিসেম্বরে ক্লাবের অর্থনৈতিক বিষয় নিয়ে তদন্তের পর পাভেল নেদভেদসহ পুরো বোর্ড পদত্যাগ করে। অতীতের দলবদল সম্পর্কিত ‘আর্থিক অনিয়ম’ ও ‘মিথ্যা হিসাব’ দেওয়ার কারণে পরের মাসে ইতালিয়ান দলের কাছ থেকে ১৫ পয়েন্ট কেটে নেওয়া হয়।

‘প্রক্রিয়াগত ত্রুটির’ কারণে ১৫ পয়েন্ট কাটার সিদ্ধান্ত পাল্টে যাওয়ার ব্যাপারে আশাবাদী ছিল জুভেন্টাস এবং সেটাই হলো।

আগের রায়ে বোর্ডের বেশ কয়েকজন সাবেক সদস্যকে লম্বা সময়ের জন্য নিষিদ্ধ করা হয়। টটেনহ্যামের বর্তমান স্পোর্টিং ডিরেক্টর ফ্যাবিও পারাতিসিকে ৩০ মাসের জন্য নিষিদ্ধ করা হয়। অনিয়মে সংশ্লিষ্টতার কারণে ইতালিয়ান ফুটবল কার্যালয়ে ২৪ মাস নিষিদ্ধ হন আগনেল্লি। যদিও তাদের শাস্তি বহাল আছে।

সব মিলিয়ে ৬২টি দলবদলের তদন্ত করছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন, যার মধ্যে ৪২টিই জুভেন্টাসের।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের