অ্যাটলেটিকোকে হারিয়ে বার্সা ফের এগিয়ে গেলো

স্পোর্টস ডেস্ক
২৩ এপ্রিল ২০২৩, ২২:২১আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ২৩:৫৭

অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে আবার রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান ১১ পয়েন্টে বাড়িয়ে নিলো বার্সেলোনা। রবিবার ন্যু ক্যাম্পে লা লিগায় ১-০ গোলে জিতলো তারা।

৪৪ মিনিটে ফেরান তোরেস করেন গোল। ৩০ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। রিয়াল সমান খেলে ৬৫ পয়েন্ট নিয়ে দুইয়ে। ৬০ পয়েন্ট নিয়ে তৃতীয় অ্যাটলেটিকো।

৮ ম্যাচ হাতে রেখে ২৭তম লিগ শিরোপার পথে এগিয়ে গেলো বার্সা। মাদ্রিদ ক্লাবের ১৩ ম্যাচ অজেয় থাকার মর্যাদা কেড়ে নিলো তারা।

ডানপ্রান্ত থেকে রাফিনহার ক্রসে ফেরান একমাত্র গোল করেন। বার্সা ৪টি শট নিয়ে একটি গোল করে। তাতেই তিন ম্যাচ পর জয়ে ফিরলো বার্সা। রিয়ালের কাছে হারের পর জিরোনা ও গেটাফের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল তারা।

শুরুর দিকে গ্রিয়েজম্যান বার্সার পরীক্ষা নেয়। বক্সের প্রান্ত থেকে নেওয়া তার আড়াআড়ি শট ক্রসবারে লাগে। এরপর লেভানডোভস্কি দুটি সুবর্ণ সুযোগ নষ্ট করে। বিরতির ঠিক আগে তোরেসের কাছ থেকে আসে ব্যবধান গড়া গোল।

দ্বিতীয়ার্ধে গ্রিয়েজম্যানকে রুখে দিয়ে লিড ধরে রাখেন আন্দ্রে টের স্টেগেন। লেভানডোভস্কিকে ব্যর্থ করেন অতিথি কিপার জ্যান ওবলাক। 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম