মেসিকে ছাপিয়ে উচ্চারিত হচ্ছে তার নাম

স্পোর্টস ডেস্ক
২৬ এপ্রিল ২০২৩, ১৫:১০আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ১৫:১০

ভ্যালেন্টিন মারিয়ানো ক্যাস্তেয়ানোস, ‘তাতি’ ক্যাস্তেয়ানোস নামেই সুপরিচিত। যদিও নামডাক নেই। কিন্তু এবার তার নাম ইতিহাসের পাতায়।

আমেরিকা থেকে ইউরোপে এসেই তিনি যা করলেন, সবশেষ তা ঘটেছিল ৭৫ বছর আগে। মঙ্গলবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে জিরোনার ৪-২ গোলে জয়ের সবগুলো গোলই করেছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

লা লিগায় ১২, ২৪, ৪৬ মিনিটে হ্যাটট্রিক পূরণের পর ৬২ মিনিটে চতুর্থ গোল করেন ভ্যালেন্টিন। ৭২ মিনিটে মাঠ না ছাড়লে কোথায় গিয়ে থামতেন, সেই প্রশ্ন থেকে যায়।

কখনও বড় দলে খেলেননি। নেই তিনবারের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনায় খেলার অভিজ্ঞতা, কখনও ডাকও পাননি। অথচ এক ম্যাচেই যা করে দেখালেন, এখন লিওনেল মেসিকে ছাপিয়ে উচ্চারিত হচ্ছে ভ্যালেন্টিনের নাম। কারণ প্রথম আর্জেন্টাইন হিসেবে লা লিগায় রিয়ালের বিপক্ষে চার গোল করেছেন তিনি, বার্সেলোনার হয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে যা বহুবারের চেষ্টাতেও পারেননি সাতবারের ব্যালন ডি’অর জয়ী।

উড়ছেন ভ্যালেন্টিন তাতি ক্যাস্তেয়ানোস

রিয়ালের বিপক্ষে হ্যাটট্রিক করা খেলোয়াড়ের এক্সক্লুসিভ তালিকায় নাম লেখালেন ভ্যালেন্টিন। সবশেষ এই কীর্তি গড়েন রবার্ট লেভানডোভস্কি। ২০১২ উয়েফা চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে তিনবার জাল কাঁপান পোলিশ তারকা।

রিয়ালের বিপক্ষে হোম ম্যাচে চার গোল করা পঞ্চম খেলোয়াড় ভ্যালেন্টিন। এর আগে ভান্তোলরা, মার্তিনেজ, এমিলিন ও এচেভারিয়া এই সাফল্য পান। তার আগে রিয়ালের জালে চারবার বল পাঠানো খেলোয়াড় ছিলেন রিয়াল ওভিয়েদোর এচেভারিয়া, সেটাও দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে ১৯৪৭ সালে।

কে এই ভ্যালেন্টিন? ২৪ বছর বয়সী স্ট্রাইকার গত বছর জুলাইয়ে মেজর সকার লিগের ক্লাব নিউ ইয়র্ক সিটি এফসি ছেড়ে জিরোনায় যোগ দেন। পাঁচ বছরে আমেরিকান ক্লাবের হয়ে ৫৪ লিগ গোল করেন তিনি। এই মৌসুমে রিয়ালের মুখোমুখি হওয়ার আগে নামের পাশে ছিল সাত গোল। ম্যাচ শেষে সেই সংখ্যা এখন ১১!

অবিশ্বাস্য কীর্তি গড়ে কেমন লাগছে ভ্যালেন্টিনের? ম্যাচ শেষে মুভিস্টারকে তিনি বললেন, ‘এটা একটি স্বপ্নের রাত। বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে আমরা খেললাম। আমি এটা কল্পনাও করিনি। মাদ্রিদের বিপক্ষে গোল করার স্বপ্ন ছিল, কিন্তু চার গোল করার কথা ভাবতেও পারিনি। আমি সত্যিই খুশি।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের