বিশ্বকাপ আমেরিকায় হলে আমার এই অবস্থা হতো না: ব্ল্যাটার

স্পোর্টস ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৪৫আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৫২

অবৈধ লেনদেনের অভিযোগে নিষিদ্ধ হয়েছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সাবেক প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন তিনি। 

বিশ্বকাপ আমেরিকায় হলে আমার এই অবস্থা হতো না: ব্ল্যাটার ব্ল্যাটারের দাবি ২০২২ সালের বিশ্বকাপ আয়োজনের সুযোগ যদি আমেরিকাকে দেওয়া হতো তাহলে এখন তার এই অবস্থা হতো না। আমেরিকাকে আয়োজক না করে কাতারকে আয়োজক করায় তার এই পরিণতি!

একটি টেলিভিশন সাক্ষাৎকারে ব্ল্যাটার বলেন, ‘সংবাদমাধ্যমগুলো আমাকে মেরে ফেলতে চেয়েছিল। আমেরিকাকে যদি ২০২২ সালের বিশ্বকাপ আয়োজনের সুযোগ করে দেওয়া হতো, তাহলে আজ আমাকে এরকম বাজে অবস্থায় পড়তে হতো না।’

ব্ল্যাটার আরও যোগ করেন, আর্থিক লেনদেনের কারণে বিশ্বকাপ আয়োজন করা হয় না। সেখানে রাজনৈতিক হস্তক্ষেপ থাকে। ইউরোপ প্রথমে পরোক্ষ সমঝোতার মাধ্যমে জানায়, বিশ্বকাপের আয়োজন করবে আমেরিকা। তবে, ফ্রান্সের রাজনৈতিক হস্তক্ষেপে এ সিদ্ধান্ত বদলে যায়। ২০২২ বিশ্বকাপটা যদি আমেরিকাকে দেওয়া হতো তাহলে আজ আমার এ অবস্থা হতো না।

তিনি বলেন, আমার বিরুদ্ধে যখন আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠে, তখন আমি বেশ একা হয়ে যাই। আর সে সুযোগকে কাজে লাগিয়ে সংবাদমাধ্যমগুলো আমাকে চেপে ধরে। আমার খুব কষ্ট হয়েছে, যখন দেখেছি প্রথম থেকেই সংবাদমাধ্যমগুলো আমার বিরোধিতা করে। এটা খুবই দুঃখজনক। মনে হচ্ছিলো তারা আমাকে মেরেই ফেলতে চাচ্ছে। একমাত্র গ্রেট ফুটবলার মিশেল প্লাতিনি আমাকে সমর্থন করতে পেরেছিল। তবে, তাকেও পরে নিষিদ্ধ করা হয়েছে। উল্লেখ্য, মিশেল প্লাতিনি উয়েফার প্রেসিডেন্ট পদে ছিলেন। আর ব্ল্যাটারের সঙ্গে আর্থিক অনিয়মে জড়িত থাকার দায়ে তাকেও নিষিদ্ধ করা হয়।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের