অভিধানে বিশেষণ হিসেবে যুক্ত হলো পেলের নাম 

স্পোর্টস ডেস্ক 
২৭ এপ্রিল ২০২৩, ২১:৫১আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ২২:২৬

বিশ্বসেরা ফুটবলার তিনি। তিনটি বিশ্বকাপ জেতা একমাত্র ফুটবলার হওয়ায় তার ক্যারিয়ারে জুটেছে অনেক তকমাও। বলা হচ্ছে প্রয়াত ব্রাজিল কিংবদন্তি পেলের কথা। সেই ফুটবলারের নামটিই এখন পর্তুগিজ এক অভিধানে ব্যবহার হচ্ছে বিশেষণ হিসেবে। এখন থেকে কারও গুণ বোঝাতে ‘অসাধারণ, অতুলনীয়, অনন্য’-এর সমার্থক হিসেবে ব্যবহৃত হবে পেলের নাম। যেমন- বাস্কেটবলসেরা বোঝাতে বলা হবে তিনি বাস্কেটবলের পেলে। 

অসাধারণ এই উদ্যোগটি গ্রহণ করেছে ব্রাজিলের অন্যতম জনপ্রিয় পর্তুগিজ অভিধান মিশেলিস ডিকশনারি। তাদের অনলাইন সংস্করণে ‘পেলে’ নামটি বিশেষণ হিসেবে যুক্ত হয়েছে। 

ব্রাজিল কিংবদন্তি কোলন ক্যানসারের কাছে হার মেনে পরপারে পাড়ি জমিয়েছেন গত ডিসেম্বরে। নিজের অনন্য কীর্তিতে অমর হয়ে আছেন। তারপরও পেলের প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ এক ক্যাম্পেইনের আয়োজন করে পেলে ফাউন্ডেশন। সেই ক্যাম্পেইনে ১ লাখ ২৫ হাজার স্বাক্ষর জোগাড়ের পরই পেলের নামটি অভিধানে যুক্ত করা হয়েছে।

আনুষ্ঠানিকভাবে বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন মিশেলিস ডিকশনারির প্রকাশকগণ। তারা জানিয়েছেন, অনলাইন সংস্করণে দ্রুতই নামটি বিশেষণ হিসেবে অন্তর্ভুক্ত হবে। আর প্রিন্ট কপিতে যুক্ত হবে পরবর্তী সংস্করণে।

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
নিলামে উঠছে পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি
নেইমারকে ঘিরে উচ্ছ্বাস, বিশ্বকাপে রওনা দিলো ব্রাজিলও
পানামাকে বড় ব্যবধানে হারিয়ে উজ্জীবিত ব্রাজিল
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের