রোনালদোর ক্লাব প্রেসিডেন্টের পদত্যাগ

স্পোর্টস ডেস্ক
২৮ এপ্রিল ২০২৩, ১৩:০০আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ১৩:০০

‘আশ্রয়হীন’ ক্রিস্টিয়ানো রোনালদোকে গত বছর আশ্রয় দিয়েছিল আল নাসর। তাকে চুক্তি করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ক্লাবটির প্রেসিডেন্ট মুসাল্লি আল-মুয়াম্মারের। বিশ্বের অন্যতম সেরা ফরোয়ার্ডকে দলে টেনেও হতাশার মৌসুম কাটালো সৌদি আরবের ক্লাব। এই ব্যর্থতার দায়ভার মাথা নিয়ে পদত্যাগ করলেন আল-মুয়াম্মার।

সৌদি গ্যাজেত্তের রিপোর্ট, এই মৌসুমে প্রত্যাশিত ফল না পাওয়ায় এবং খালি হাতে শেষ করতে যাওয়ায় ক্লাব প্রেসিডেন্ট আল-মুয়াম্মার পদত্যাগ করেছেন। ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি এবং ক্লাবের বর্তমান পরিচালক বোর্ডও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগিরই, এই মৌসুম শেষ হওয়ার আগেই নতুন বোর্ড ও প্রেসিডেন্ট নির্বাচন করা হবে।

রোনালদো যোগ দেওয়ার পর ভালোই চলছিল সব। কিন্তু শেষ দুটি ম্যাচ হারের পর নিশ্চিত হয়, খালি হাতে এই মৌসুম শেষ হচ্ছে তাদের। সৌদি প্রো লিগে আল ইত্তিহাদ ও কিং কাপ অব চ্যাম্পিয়নসের সেমিফাইনালে হেরে যায় তারা আল ওয়েহদার কাছে।

দলের বাজে ফর্মের কারণে সপ্তাহখানেক আগে কোচ রুডি গার্সিয়াকে বরখাস্ত করে আল নাসর। গত কয়েক ম্যাচ ধরে রোনালদোও মাঠে ও মাঠে বাইরে বিতর্কিত হয়েছেন।

এদিকে শোনা যাচ্ছে, রোনালদো আড়াই বছরের চুক্তি শেষ হওয়ার আগেই সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদে ফিরছেন। তাকে অ্যাম্বাসেডরের দায়িত্বে সান্তিয়াগো বার্নাব্যুতে যোগদানের প্রস্তাব দিয়েছেন মাদ্রিদ ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ।

/এফএইচএম/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম