এএফসির এলিট রেফারি হয়ে বাংলাদেশের সালমার প্রথম মিশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২৩, ১৭:৩৯আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ১৭:৩৯

এএফসির এলিট প্যানেলে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন বাংলাদেশের সহকারী নারী রেফারি সালমা আক্তার মনি। গত ফেব্রুয়ারিতে এমন স্বীকৃতি পাওয়ার পরই এবার কাজের সুযোগ মিলছে।

কম্বোডিয়াতে সাউথ ইস্ট এশিয়ান গেমস (সি-গেমস) ফুটবলে ৩ থেকে ১৫ মে পর্যন্ত সহকারী রেফারির দায়িত্ব পালন করবেন বাংলাদেশের রেফারি।

এএফসি এলিট প্যানেলের রেফারি হওয়ার কারণে এই মিশনে যোগ দিতে যাচ্ছেন সালমা। আগামীকাল রবিবার মধ্যরাতে কম্বোডিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন।

এএফসির এলিট রেফারি হয়ে বাংলাদেশের সালমার প্রথম মিশন

সি-গেমস ফুটবলে রেফারিং করতে যাওয়ার আগে দেশের প্রথম নারী এএফসি এলিট প্যানেলের রেফারি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এলিট রেফারি হওয়ার পর এটাই আমার প্রথম অ্যাসাইনমেন্ট। সবার দোয়া চাই যাতে ভালোভাবে রেফারিং করে দেশের মান বাড়াতে পারি।’

সালমা সি-গেমসের আগে সাফের বয়সভিত্তিক ফুটবলে রেফারিং করেছেন। বাংলাদেশ ছাড়াও নেপাল ও ভুটানে পতাকা হাতে দায়িত্ব পালন করেছেন। এবারই প্রথম এলিট রেফারি হয়ে দক্ষিণ এশিয়ার বাইরে কাজ করবেন।

সি-গেমস ফুটবলে আসিয়ানের ১১টি দেশ অংশ নিচ্ছে। তাই সেখানে ঠিকঠাক কাজ করাটাও বড় চ্যালেঞ্জের।

সালমা তা মানছেনও, ‘সেখানে অনেকগুলো দেশ অংশ নিচ্ছে। আমার কাছে মনে হচ্ছে বড় চ্যালেঞ্জই। তবে আমি দায়িত্ব পালন করার জন্য প্রস্তুত আছি। আশা করছি ভালোভাবেই ম্যাচ পরিচালনার অংশ হতে পারবো।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম