সৌদি আরব-মালয়েশিয়ার ‘না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২৩, ১৩:২৩আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ১৩:২৪

সাফ চ্যাম্পিয়নশিপ হবে ২১ জুন থেকে ৩ জুলাই। ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিতব্য আসরে দক্ষিণ এশিয়ার ছয়টি দেশ ছাড়াও বাইরে থেকে আরও দুই দেশের অংশগ্রহণের কথা রয়েছে। সৌদি আরব ও মালয়েশিয়াকে আমন্ত্রণ জানানো হলেও তারা খেলতে অপারগতা প্রকাশ করেছে। 

আট দলের টুর্নামেন্ট করতে সাফ থেকে আরও বেশ কয়েকটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে জর্ডান, সিঙ্গাপুর, বাহরাইন, ইন্দোনেশিয়া, কুয়েত রয়েছে। আগামী ৬ মে ঢাকায় সাফের কংগ্রেস রয়েছে। সেখানেই দল চূড়ান্ত করে ঘোষণা দেওয়া হবে। 

তবে টুর্নামেন্টে এশিয়ার শক্তিশালী দল পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ফিফা উইন্ডোর বাইরে হওয়ায় সৌদি আরব কিংবা মালয়েশিয়ার মতো দলকে পাওয়া যাচ্ছে না। সবারই ঘরোয়া লিগ রয়েছে। আমরা অন্যদেরও চেষ্টা করছি। এখন দেখা যাক কী হয়। কংগ্রেসের দিন ঠিক করবো কয়টি দল নিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ হবে।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম