নেইমারকে পেতে তিন ইংলিশ জায়ান্টের লড়াই

স্পোর্টস ডেস্ক
৩০ এপ্রিল ২০২৩, ১৬:১৭আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ১৬:১৭

প্যারিস সেন্ট জার্মেইর সঙ্গে নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৭ সালে। কিন্তু তাকে বিক্রি করে দিতে উঠেপড়ে লেগেছে ফরাসি চ্যাম্পিয়নরা। দলের প্রাণভোমরা কিলিয়ান এমবাপ্পের সঙ্গে তার শীতল সম্পর্ক অন্যতম কারণ। পিএসজির এমন সিদ্ধান্ত জানতে পেরে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে কিনতে তৎপর একাধিক ক্লাব।

ট্রান্সফার উইন্ডো ভিত্তিক সংবাদমাধ্যম ফিচাজেস-এর সংবাদ অনুযায়ী, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি নেইমারকে পেতে লড়াই করছে। গত ১৯ ফেব্রুয়ারির পর থেকে মাঠের বাইরে এই ফরোয়ার্ড। গোড়ালির চোট নিয়ে মৌসুম শেষ হয়ে গেছে তার। আবার পিএসজির জার্সিতে তাকে দেখতে পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। কারণ এই গ্রীষ্মেই তাকে বিক্রি করতে চায় লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা।

ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান-এর বরাত দিয়ে ফিচাজেস বলছে, তিন ইংলিশ ক্লাবের মধ্যে নেইমারকে নেওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে ম্যানইউ। ব্রাজিলিয়ানকে নিতে বড় প্রস্তাব নিয়ে অপেক্ষা করছে তারা।

আরেক ক্লাব ম্যানসিটি তাদের আক্রমণভাগকে আরও ধারালো বানাতে চায়। আর্লিং হাল্যান্ডের পাশে নেইমারকে রাখতে পারলে সেই চাওয়া সহজ হবে বলে মনে করা হচ্ছে।

এদিকে চেলসির নতুন মালিক টড বোয়েহলি চলতি মৌসুমে খেলোয়াড় কেনার পেছনে কাড়ি কাড়ি টাকা খরচ করেছেন। কিন্তু তার খরচের পরিমাণ যতটা, ঠিক ততটাই খারাপ করেছে দল। তাই বলে আশা হারাচ্ছেন না বোয়েহলি। বরং নতুন উদ্যোমে খরচ করতে প্রস্তুত। পচেত্তিনো আসলে তার পরামর্শ অনুযায়ী নেইমারকে চুক্তি করাতে বিনিয়োগে আপত্তি নেই চেলসি মালিকের।

/এফএইচএম/
সম্পর্কিত
ভিনিসিয়ুস-রাফিনহার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে নেইমারকে: আনচেলত্তি
নেইমারকে ছাড়াই পানামার বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
ব্রাজিলের জন্য দুঃসংবাদ, দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে নেইমার 
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম