সুরভীর জোড়ায় সিঙ্গাপুরকে হারিয়ে গ্রুপসেরা বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২৩, ২০:০২আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ২০:৪৯

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে ‘ডি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। হাজারো প্রবাসী সমর্থকের উপস্থিতিতে সুরভী আকন্দ প্রীতির জোড়ায় লাল-সবুজ দল ৩-০ গোলে স্বাগতিক সিঙ্গাপুরকে হারিয়েছে। ম্যাচে অন্য গোলটি এসেছে সুলতানা আক্তারের কাছ থেকে।

গ্রুপে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে সেরা হয়েছে বাংলাদেশ। স্বাগতিকরা সমান ম্যাচ খেলে তিন পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে। আর দুই ম্যাচ হেরে তুর্কমেনিস্তান আগেই বিদায় নিয়েছে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ এখন দ্বিতীয় রাউন্ডে খেলবে। সেপ্টেম্বরে সেখানে বাছাইয়ের সেরা আটটি দল লড়বে। এখান থেকে চার দল যাবে মূল পর্বে। ২০২৪ সালের মূল পর্বে আগে থেকেই অপেক্ষা করছে বর্তমান চ্যাম্পিয়ন জাপান, রানার্সআপ উত্তর কোরিয়া, তৃতীয় স্থান অর্জনকারী চীন ও স্বাগতিক ইন্দোনেশিয়া।

রবিবার জালান বেসার স্টেডিয়ামে লাল-সবুজ দল প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে। চোটের কারণে ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতির খেলা কিছুটা অনিশ্চিত ছিল। তবে ম্যাচের আগে সুস্থ হয়ে ওঠায় তাকে নিয়েই একাদশ সাজান কোচ। তার প্রতিদানও দিয়েছেন এই ফরোয়ার্ড।

জোড়া গোল করেছেন সুরভী। ২১ মিনিটে প্রীতির গোলেই বাংলাদেশ এগিয়ে গেছে। স্পটকিক থেকে লাল-সবুজ দলকে লিড এনে দেন প্রীতি। বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত এই স্কোরলাইন-ই ছিল। বিরতির পরও বাংলাদেশের দাপট চলেছে। এই অর্ধে এসেছে আরও দুটি গোল। ৫৫ মিনিটে পেনাল্টি থেকে বাংলাদেশ আবারও এগিয়ে গেছে। স্পটকিক থেকে লক্ষ্যভেদ করে দলের ব্যবধান বাড়িয়ে নেন প্রীতি। ৭ মিনিট পর বাংলাদেশ তৃতীয় গোলের দেখা পেয়েছে। সুলতানা রহমান গোল করে স্বাগতিকদের ব্যাকফুটে ঠেলে দেন। শেষ পর্যন্ত দাপুটে এক জয় নিয়েই মাঠ ছেড়েছে গোলাম রব্বানী ছোটনের দল।

বাংলাদেশ দল: সঙ্গীতা রানী দাস, জয়নব বিবি, অর্পিতা বিশ্বাস, রুমা আক্তার, নুসরাত জাহান, থুইনু মারমা, পূজা দাস, কানন রানী বাহাদুর, নাদিয়া আক্তার, সুলতানা আক্তার ও সুরভী আকন্দ প্রীতি।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী