মেসির ক্ষমা প্রার্থনা, পিএসজির পরবর্তী পদক্ষেপের অপেক্ষায়

স্পোর্টস ডেস্ক
০৫ মে ২০২৩, ২২:০২আপডেট : ০৫ মে ২০২৩, ২২:৩৫

সৌদি আরবে অনুমতি না নিয়ে সফর করায় তুমুল সমালোচনার মুখোমুখি লিওনেল মেসি। পিএসজির পক্ষ থেকে দুই সপ্তাহের শাস্তি ঘোষণার পর ইনস্টাগ্রামে স্টোরিতে ভিডিও বার্তায় এসে সেজন্য ক্ষমা চেয়েছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

অনুমতি না নিয়ে সফরে গিয়ে সতীর্থ ও ক্লাব কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। ইনস্টাগ্রামে বলেছেন, ‘আসলে যা কিছু হচ্ছে তার জন্য আমাকে এই ভিডিও করতেই হতো। প্রথমত ক্লাবের সতীর্থদের কাছে ক্ষমা চাচ্ছি। সত্যি করে বলতে আমি মনে করেছিলাম ওই ম্যাচের পর আমরা একদিন ছুটি পাবো। যেমনটা সবসময় হয়ে থাকে। ফলে আমি এই সফর আয়োজন করি। যা বাতিল করতে পারিনি। কারণ, আগেও এই সফর বাতিল করেছি, যেতে পারিনি। যা করেছি সেজন্য আবারও ক্ষমা চাচ্ছি। এখন ক্লাব পরবর্তী পদক্ষেপ হিসেবে কী করতে চায় সেটার অপেক্ষায় আছি।’     

লরিয়াঁর কাছে ৩-১ গোলে পরাজয়ের পরই মেসি সৌদি আরবে সপরিবারে উড়ে গেছেন। পরে জানা গেছে, ক্লাবের অনুমতি নেননি তিনি। এরপরই নেমে আসে শাস্তির খড়গ। ইএসপিএন জানিয়েছে, এই ঘটনা ড্রেসিং রুমে অস্থিরতা তৈরি করেছে। তাছাড়া এই ঘটনায় কিছু খেলোয়াড়ও নাকি খুশি নন।

ওই ঘটনার পর বিবিসি জানিয়েছিল, মেসি সফরটির জন্য ক্লাবের অনুমতি চেয়েছিলেন। কিন্তু তাতে সায় দেয়নি পিএসজি। আর্জেন্টাইন তারকা সৌদি আরবের পর্যটনদূত হওয়ায় নিজের বাণিজ্যিক কর্মপরিকল্পনার অংশ হিসেবে আরব দেশটিতে সফর করেছেন। এখন নিষেধাজ্ঞার ফলে মেসি এই সময়ে ক্লাবের হয়ে কোনও ম্যাচ খেলা তো দূরের কথা, অনুশীলনেও অংশ নিতে পারবেন না। পাবেন না আর্থিক সুবিধাও। 

 

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী