এশিয়ান গেমসে জামালদের পাঠানো হবে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২৩, ১৮:০৪আপডেট : ০৬ মে ২০২৩, ১৮:০৪

চীনে আসন্ন এশিয়ান গেমসে অংশ নিচ্ছে না বাংলাদেশের পুরুষ জাতীয় ফুটবল দল। শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জামাল ভূঁইয়াদের না পাঠানোর কারণ হিসেবে তাদের পারফরম্যান্সের ঘাটতির কথা উল্লেখ করেছেন বাংলাদেশের শেফ দে মিশন ও বিওএ কোষাধ্যক্ষ একে সরকার। তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘১৭ দলকে (এশিয়ান) গেমসে পাঠানোর সিদ্ধান্ত এখনও বহাল রাখা হয়েছে, সঙ্গে বক্সিংকে যুক্ত করা হয়েছে।’

এই বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্যরা। ছেলেদের বাজে পারফরম্যান্সের কারণে তাদের পাঠানো না হলেও নারী জাতীয় দল অংশ নিচ্ছে।

২০১৮ সালে সবশেষ এশিয়ান গেমসে লাল-সবুজ জার্সিধারীরা দ্বিতীয় রাউন্ডে উঠেছিল। কাতারের বিপক্ষে চমক দেখায় তারা।

আসন্ন এশিয়ান গেমস মূলত গত বছর হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে তা স্থগিত করা হয়। ১৯তম আসরটি এই বছর হবে ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম