সাফের অষ্টম দলের অপেক্ষা ফুরায়নি, পেছালো ড্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২৩, ২০:০৬আপডেট : ০৬ মে ২০২৩, ২০:০৭

গত ৩ মে কুয়েতকে সাফের আমন্ত্রিত দল হিসেবে নিশ্চিত করা হয়েছিল। আসন্ন আসরে অষ্টম দল কে তা চূড়ান্ত হওয়ার কথা ছিল শনিবারের অনুষ্ঠিত সাফের কংগ্রেসে। কিন্তু অপেক্ষা বাড়লো আগামী ১৫ মে পর্যন্ত।

শেষ দল চূড়ান্ত না হওয়ায় ১২ মে নির্ধারিত ড্র পেছালো ২১ মে পর্যন্ত। দক্ষিণ এশিয়ার ফুটবলের এই শীর্ষ প্রতিযোগিতা মাঠে গড়ানোর কথা আগামী ২১ জুন ভারতের বেঙ্গালুরুতে। 

রাজধানীর একটি হোটেলে শনিবার অনুষ্ঠিত হয় সাফের কংগ্রেস। মালদ্বীপ ও পাকিস্তানের প্রতিনিধিরা ছিলেন অনুপস্থিত।

দক্ষিণ এশিয়ার ক্লাবগুলো নিয়ে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজনের ব্যাপারে পরিকল্পনা হয়েছে। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে এই টুর্নামেন্ট আয়োজন করতে চায় কর্তৃপক্ষ।

এদিকে এই কংগ্রেসেই পূরণ করা হয়েছে সাফের ভাইস প্রেসিডেন্টের শূন্য পদ। মালদীপের আলী উমর ও নেপালের নরসিং যোশিকে নির্বাচিত করা হয়েছে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম