নিষেধাজ্ঞা উঠে গেলো, পিএসজির অনুশীলনে মেসি

স্পোর্টস ডেস্ক
০৮ মে ২০২৩, ১৮:৫৪আপডেট : ০৮ মে ২০২৩, ১৯:২০

দুই সপ্তাহের নিষেধাজ্ঞা শুরু হয়েছিল গত ৩ মে। গত মাসে লরিয়েঁর কাছে হারের পরের অনুশীলনে দেখা যায়নি লিওনেল মেসিকে। ক্লাবের অনুমতি না নিয়ে সৌদি আরবে যান, তারপর তাকে নিষিদ্ধ করে পিএসজি। কিন্তু সৌদি সফর শেষে নিজের কৃতকর্মের জন্য ক্লাব ও সতীর্থদের কাছে গত শুক্রবার ক্ষমা চান আর্জেন্টাইন ফরোয়ার্ড। তাতে মন গলেছে ক্লাব কর্তৃপক্ষের। ৫ দিনের মাথায় সোমবার নিষেধাজ্ঞা তুলে নিয়েছে তারা।

ক্ষমা চাওয়ার দুই দিন পরই অনুশীলনে ফিরেছেন মেসি। ত্রয়েসের বিপক্ষে ৩-১ গোলে লিগ ওয়ানে জেতার ম্যাচে অবশ্য ছিলেন না সাতবারের ব্যালন ডি’অর জয়ী। নিষেধাজ্ঞার কারণে ক্লাবের কোনও কার্যক্রমেই অংশ নিতে পারতেন না তিনি, এমনকি পেতেন না আর্থিক সুবিধাও। তবে সোমবারই অনুশীলন করতে দেখা গেলো তাকে। 

সোশ্যাল মিডিয়ায় পিএসজি মেসির অনুশীলনের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছে, ‘প্যারিস সেন্ট জার্মেইর আর্জেন্টাইন স্ট্রাইকার ৮ মে, সোমবার অনুশীলনে ফিরেছেন।’

রবিবারের ম্যাচের পরের দিন অন্যরা বিশ্রামে থাকলেও মেসিকে একা অনুশীলন করতে দেখা যায়। অবশ্য তার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে আনুষ্ঠানিক কোনও মন্তব্য করেনি পিএসজি। তেমন কিছু না বললেও বোঝাই যায়, এক সপ্তাহেরও কম সময়ে শাস্তি থেকে রেহাই পেলেন তিনি।

/এফএইচএম/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী