আল হিলালের প্রস্তাবে রাজি হননি মেসি!

স্পোর্টস ডেস্ক
০৮ মে ২০২৩, ২০:৩৫আপডেট : ০৮ মে ২০২৩, ২০:৩৮

পিএসজির অনুমতি না নিয়ে সৌদি আরবে ভ্রমণ করেন লিওনেল মেসি। পর্যটন দূত হিসেবে দেশটিতে গেলেও কানাঘুষা চলতে থাকে, সেখানে থাকার জায়গা দেখতে গিয়েছিলেন তিনি। সৌদি সরকারও তাকে নিতে টাকার বস্তা নিয়ে বসে আছে বলে গুঞ্জন ওঠে। সম্ভাব্য গন্তব্য ধরা হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসরের প্রতিদ্বন্দ্বী আল হিলালকে। নতুন খবর, তাদের ৪০ কোটি পাউন্ডের প্রস্তাবে রাজি হননি ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড।

পিএসজির দুই সপ্তাহের নিষেধাজ্ঞার কারণে মেসি প্যারিসে আর থাকছেন না, এমন ধারণা জোরালোভাবে ওঠে। তবে পাঁচ দিনের মাথায় সেই শাস্তি তুলে নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। সোমবার পিএসজির অনুশীলনে ফিরেছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। খুশিমনেই একাকী ঘাম ঝরান তিনি।

কিন্তু ৩০ জুন চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ক্লাবটির সঙ্গে। তারপর ফ্রি এজেন্ট। এখন পর্যন্ত ফরাসি চ্যাম্পিয়নরা তার সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে এগোয়নি। সবশেষ সৌদি সফরে যাওয়ার কারণে ও দেশটির প্রকৃতি নিয়ে মুগ্ধতা প্রকাশ করায় সেখানকার কোনও ক্লাবে তাকে দেখছিলেন তার ভক্তরা।

আল হিলালের ৪০ কোটি পাউন্ডের প্রস্তাব ইতোমধ্যে গ্রহণ করেছেন বলে গুঞ্জন ওঠে। তবে স্প্যানিশ গণমাধ্যম মুন্দো দেপোর্তিভোর খবর, সৌদি ক্লাবের প্রস্তাবে রাজি হননি মেসি। আপাতত নিজের ভবিষ্যৎ নিয়ে কোনও সিদ্ধান্ত নেননি। এখন তার সব মনোযোগ দ্বিতীয় লিগ ওয়ান ট্রফি জেতার দিকে। মৌসুম শেষ হলেই সিদ্ধান্ত নেবেন। ফ্রান্সে ৪ জুনের আগে মৌসুম শেষ হবে না, তার আগে কোনও কথা নয়। 

/এফএইচএম/
সম্পর্কিত
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
শিরোপা রক্ষার অভিযানে কানসাসে আর্জেন্টিনা, বাড়ানো হয়েছে নিরাপত্তা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম