লরিয়াস বর্ষসেরা ক্রীড়াবিদ মেসি

স্পোর্টস ডেস্ক
০৯ মে ২০২৩, ০০:৫৮আপডেট : ০৯ মে ২০২৩, ০১:০৭

লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ডে প্রথম ফুটবলার হিসেবে ২০২০ সালে বর্ষসেরা ক্রীড়াবিদ হন লিওনেল মেসি। তিন বছর পর দ্বিতীয়বার একই মর্যাদা পেলেন আর্জেন্টিনার অধিনায়ক। এই পুরস্কার পাওয়া একমাত্র ফুটবলার এখনও তিনিই।

প্রাচুর্যময় ফুটবল ক্যারিয়ারের একমাত্র অধরা ছিল বিশ্বকাপ ট্রফি। গত বছর ডিসেম্বরে সেই অপ্রাপ্তিও ঘোচান মেসি। কাতারের ফাইনালে পেনাল্টিতে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। 

সোমবার পিএসজি দুই সপ্তাহের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘণ্টাখানেক পর প্যারিসে এক জমকালো আয়োজনে পুরস্কার হাতে নেন মেসি। বর্ষসেরা দল হয়েছে আর্জেন্টিনা, তাদের পক্ষেও পুরস্কার গ্রহণ করেন তিনি।

ক্লাব ও জাতীয় দলের সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেসি বলেছেন, ‘এটা বিশেষ সম্মান, বিশেষত লরিয়াস বিশ্ব ক্রীড়া পুরস্কার অনুষ্ঠান হচ্ছে প্যারিসে, ২০২১ সালে আসার পর যে শহর আমার পরিবারকে স্বাগত জানিয়েছে। আমি আমার সব সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই, শুধু জাতীয় দল নয়, পিএসজিরও। আমি একা এই পুরস্কার জিততে পারতাম না। তাদের সঙ্গে এটা ভাগাভাগি করতে পারলে কৃতজ্ঞ থাকবো।’

গত ৩ মে ক্লাবের অনুমতি না নিয়ে সৌদি সফরে যান মেসি। পিএসজি তাকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করে ক্লাবের সার্বিক কার্যক্রম থেকে। পরে শুক্রবার ক্লাব ও সতীর্থদের কাছে ক্ষমা চান। পিএসজি এর দুই দিন পর তার নিষেধাজ্ঞা তুলে নিলে সোমবার অনুশীলনে ফেরেন মেসি।

বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপসে ১০০ মিটারে স্বর্ণপদক জয়ী শেলি অ্যান ফ্রেজার-প্রাইস হয়েছেন বর্ষসেরা নারী ক্রীড়াবিদ। মাঠেই হৃদরোগে আক্রান্ত হওয়ার পর আবারও ফুটবলে ফেরায় ম্যানইউ ও ডেনমার্কের ফুটবলার ক্রিস্টিয়ান এরিকসেন পেয়েছেন বিশেষ কামব্যাক অ্যাওয়ার্ড। 

/এফএইচএম/
সম্পর্কিত
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
শিরোপা রক্ষার অভিযানে কানসাসে আর্জেন্টিনা, বাড়ানো হয়েছে নিরাপত্তা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম