আল হিলালে যাচ্ছেন মেসি, বলছে এএফপি

স্পোর্টস ডেস্ক
০৯ মে ২০২৩, ১৬:২৮আপডেট : ০৯ মে ২০২৩, ১৮:০০

লিওনেল মেসির পিএসজি অধ্যায় যখন সমাপ্তির পথে, তখন আল হিলালে তার চুক্তি নিয়ে নানামুখী আলোচনা চলছে। এবার অবশ্য নির্ভরযোগ্য তথ্যের দাবি করেছে বার্তা সংস্থা এএফপি। তারা বলেছে, সৌদি ক্লাব আল হিলালে বড় অঙ্কের চুক্তি সেরে ফেলেছেন আর্জেন্টাইন অধিনায়ক। আগামী মৌসুমে বিশ্বকাপ জয়ীর খেলার নিশ্চয়তাও দিচ্ছে তারা। তেমনটা হলে চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে দীর্ঘদিন পর দেখা হচ্ছে তার। সৌদি আরবে পর্তুগিজ যুবরাজ খেলছেন আল নাসরে।  

বার্তা সংস্থা এএফপিকে এমন তথ্য দিয়েছেন চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট একজন। নাম প্রকাশে অনিচ্ছুক এই সূত্র বলেছেন, ‘মেসি চুক্তি সেরে ফেলেছেন। আগামী মৌসুমে সৌদি আরবেই তিনি খেলবেন।’ 

তবে চুক্তির ব্যাপারে বিস্তারিত জানাতে পারেননি তিনি। শুধু বলেছেন, ‘বলতে পারেন চুক্তিটা ব্যতিক্রমী। অনেক বড়। আমরা এখন ছোট কিছু বিষয় চূড়ান্ত করার পর্যায়ে।’

এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল পিএসজির। তারা শুধু বলেছে, মেসি এখনও ফরাসি ক্লাবটিতেই চুক্তিবদ্ধ আছেন। যার মেয়াদ ৩০ জুন পর্যন্ত।

পিএসজির আরেকটি সূত্র আবার বলেছে, ‘তার চুক্তি নবায়নের ইচ্ছা থাকলে সেটা আগেই হয়ে যেত।’

 

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
শিরোপা রক্ষার অভিযানে কানসাসে আর্জেন্টিনা, বাড়ানো হয়েছে নিরাপত্তা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম