মোহামেডানের বিপক্ষেও এমন পারফরম্যান্স চান আবাহনীর কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২৩, ১৯:২৬আপডেট : ১৬ মে ২০২৩, ২০:২৩

২০১১ সালে কোটি টাকার সুপার কাপ ফুটবলে সবশেষ আবাহনী ও মোহামেডান ফাইনালে মুখোমুখি হয়েছিল। এবার দীর্ঘদিন পর ফেডারেশন কাপের ফাইনালে একসময়ের দুই চিরপ্রতিদ্বন্দ্বী লড়বে। আজ দ্বিতীয় সেমিফাইনালে শেখ রাসেলকে ৩-০ গোলে উড়িয়ে আবাহনী ফাইনাল নিশ্চিত করেছে। এই জয়ে  তিন গোলের দুটি এসেছে ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিমের পা থেকে। অন্যটি দানিয়েল কলিন্দ্রেসের।

ফাইনালে উঠতে পেরে স্বাভাবিকভাবে ফাহিম উচ্ছ্বসিত। ট্রফি ছোঁয়ার ম্যাচে মোহামেডানের বিপক্ষেও গোল চাইছেন!

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচ শেষে ফাহিমকে ফোনে পাওয়া গেলো।  নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘দল জয় পেয়েছে।  আমি দুই গোল করতে পেরেছি, ভালো লাগছে। আমাদের লক্ষ্য ছিল আজ যে করেই হোক ম্যাচ জিতে ফাইনাল জায়গা করে নিতে হবে। সেটা আমরা পেরেছি। কোচের নির্দেশনায় আজ আমি সফল হয়েছি। অন্যরকম ভালো লাগছে।’

৩০ মে মোহামেডানকে হারিয়ে ট্রফি নিজেদের ঘরেই রাখতে চাইছেন ফাহিম, ‘ফাইনালে মোহামেডানকে হারাতে চাই আমরা। ট্রফি নিয়ে আনন্দ-উৎসব করার ইচ্ছা। সেই ম্যাচে গোল পেলে নিজের কাছেই ভালো লাগবে। আশা করছি আমরা শিরোপা জিততে পারবো।’

আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমসও সেমিফাইনাল জিতে খুশি। শেষ রাসেলের বিপক্ষে যে পারফরম্যান্স করেছেন শিষ্যরা, ফাইনালেও তেমনটাই চান তিনি, ‘লিগে চট্টগ্রাম আবাহনীর কাছে হেরে কিছুটা ব্যাকফুটে ছিলাম। এই ম্যাচে সবাই পারফর্ম করার চেষ্টা করেছে। তিনটি গোলও এসেছে। ছন্দে ফিরেছে দল। আমি খুশি। এখন মোহামেডানের বিপক্ষে এমন পারফরম্যান্স দেখাতে হবে।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী