আগামী বছর ফুটবলকে বিদায় বলবেন বুনোচ্চি

স্পোর্টস ডেস্ক
১৭ মে ২০২৩, ২১:৩২আপডেট : ১৭ মে ২০২৩, ২১:৩২

ইতালিয়ান ফুটবলে দীর্ঘমেয়াদী দুর্ভেদ্য রক্ষণের অন্যতম স্তম্ভ ছিলেন লিওনার্দো বুনোচ্চি। বর্তমান ইতালিয়ান দলটির অধিনায়কও তিনি। ২০২০ সালে ইউরো জেতা দলটির অন্যতম সদস্য সিদ্ধান্ত নিয়েছেন অবসরের। জানিয়েছেন, ২০২৪ সালের জুনে জুভেন্টাসের সঙ্গে চুক্তি শেষ হতেই বুটজোড়া তুলে রাখবেন তিনি।

গত ১১ মে সেভিয়ার বিপক্ষে ইউরোপা লিগের সেমিফাইনালে ১-১ ড্র হওয়া ম্যাচে জুভেন্টাসের হয়ে ৫০০তম ম্যাচের মাইলফলক স্পর্শ করেছেন বুনোচ্চি। ৩৬ বছর বয়সী অবসরের সিদ্ধান্ত নিয়ে বলেছেন, ‘আগামী বছর যখন ক্যারিয়ারের ইতি টানবো, এটা হবে ইতিহাসের একটি ডিফেন্সিভ যুগের সমাপ্তি। বলা যায় ইতালিয়ান স্টাইলের শেষ।’

বুনোচ্চির পাশাপাশি গোলকিপার বুফনের সামনে ইতালি ও জুভেন্টাসের দুর্ভেদ্য রক্ষণের অন্যতম স্তম্ভ ছিলেন কিয়েলিনি ও বারজাগলি। দীর্ঘ দিন রক্ষণ সামলানোর দায়িত্বটা নিষ্ঠার সঙ্গে পালন করেছেন তারা। বুনোচ্চি মনে করেন, এই চারজনই ভবিষ্যৎ তারকাদের আদর্শ, ‘আমার মনে হয় ভবিষ্যৎ ডিফেন্ডাররা আমাদের চারজন (সাবেক গোলকিপার বুফন, সাবেক ডিফেন্ডার জর্জিও কিয়েলিনি ও আন্দ্রেয়া বারজাগলি) ডিফেন্ডারকে আদর্শ হিসেবে দেখবে। আমরা চারজনই একে অন্যের সঙ্গে খেলে বহু উপকৃত হয়েছি।’

বুনোচ্চি ক্যারিয়ার শুরু করেন ২০০৫ সালে ভিতেরবেসে। পুরো ক্যারিয়ারে ৯টি সিরি’আ শিরোপা জিতেছেন। জুভেন্টাসের ১২ বছরের ক্যারিয়ারেই আছে ৮টি! আরেকটি ইন্টার মিলানের হয়ে।

/এফআইআর/
সম্পর্কিত
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
ভিসা জটিলতা সত্ত্বেও বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে আশাবাদী ফিফা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম