মালাগার সঙ্গে রিয়ালের ড্র

স্পোর্টস ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:০৯আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:১৩

রবিবার লা লিগার খেলায় মালাগার বিপক্ষে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। ফলে লা লিগার শিরোপা জয়ের দৌড়ে আরও পিছিয়ে পড়লো জিনেদিন জিদানের দল। এদিন পেনাল্টি মিস ক‌‌‌রেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।  মালাগার সঙ্গে রিয়ালের ড্র
মালাগার মাঠ এস্তাদিও লা রোজালেদায় এদিন বেনজেমা-বেলকে ছাড়াই মঠে নামে লস ব্লাঙ্কোসরা। খেলার ৩৩ মিনিটে এগিয়ে যায় রিয়াল। টনি ক্রুজের পাস থেকে গোলটি করে পর্তুগিজ উইঙ্গার রোনালদো। এর তিনি মিনট পরই ব্যবধান বাড়াতে পারতো রিয়াল। বক্সের মধ্যে রোনালদোকে ফেলে দেন মালাগার ওয়েলিংটন। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। যদিও টিভি রিপ্লে দেখে মনে হয়েছে আলতো ছোঁয়াতেই ইচ্ছে করে পড়ে যান রোনালদো। তবে পেনাল্টি কাজে লাগাতে পারেননি তিনি। সিআর সেভেনের দুর্বল স্পটকিক ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন মালাগা গোলরক্ষক। 

এরপর বেশ কয়েকবার রিয়ালের রক্ষণে আক্রমণ চালায় মালাগা। তবে গোলরক্ষক নাভ‌‌‌াসের দৃঢ়তায় বেঁচে যায় জিনেদিন জিদানের শিষ্যরা। মালাগার সামনে ৬৭তম মিনিটে আর বাধা হয়ে থাকতে পারেননি নাভাস। ১৮ গজ বক্সে ফাঁকায় বল পেয়ে বিদ্যুৎ গতির শটে দলকে সমতায় ফেরান স্প্যানিশ ডিফেন্ডার রাউল আলবেনতোসা। 

এই ড্রয়ে শিরোপা লড়াইয়ে আরও পিছিয়ে পড়া রিয়ালের পয়েন্ট ২৫ ম্যাচে ৫৪। ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম