দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে তৃতীয় বসুন্ধরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২৩, ১৭:৩৯আপডেট : ২৩ মে ২০২৩, ১৭:৪৩

ফেডারেশন কাপের সেমিফাইনাল থেকে দুই দল আগেই বিদায় নিয়েছিল। আজ মঙ্গলবার (২৩ মে) ছিল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। সেখানে আগে গোল করেও ম্যাচ জিততে পারেনি শেখ রাসেল।  দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে বসুন্ধরা কিংস ২-১ গোলে তাদেরকে হারিয়ে তৃতীয় হয়েছে। ইনজুরি টাইমের ৫ মিনিটে দুই গোল করে জয় নিশ্চিত করেছে অস্কার ব্রুজনের দল। 

বসুন্ধরা কিংস অ্যারেনাতে ম্যাচ ঘড়ির ৬ মিনিটে শেখ রাসেল এগিয়ে যায়। তাদের এক খেলোয়াড়কে বক্সের মধ্যে বাধা দেন কিংসের ডিফেন্ডার তপু বর্মণ। পেনাল্টি থেকে চার্লস দিদিয়ের জোরালো শটে গোলকিপার আনিসুর রহমান জিকোকে পরাস্ত করেন। 

পিছিয়ে থেকে সুমন রেজা-রবিনিয়োরা চেষ্টা করেও পারছিলেন না সমতায় ফিরতে। বিরতির পরও আক্রমণ অব্যাহত থাকে। শেষ ৫ মিনিটে ভাগ্য সুপ্রসন্ন। ঝলক দেখায় ব্রুজনের শিষ্যরা। ৮৫ মিনিটে রবিনিয়ো বাঁ পান্ত দিয়ে বক্সে ঢুকে একজনকে কাটিয়ে কোনাকুনি শট নিলে তা খালকুরজ্জামান ক্লিয়ার করতে গিয়ে জড়িয়ে দেন জালে।

শেষ দিকে এসে দুই ব্রাজিলিয়ানের সমন্বয়ে গোল ব্যবধান বেড়েছে। দোরিয়েল্তনের পাসে মিগেল দামাসেনো বক্সের বাইরে থেকে জোরালো শটে গোলকিপার আশরাফুল ইসলাম রানাকে পরাস্ত করে জয় নিশ্চিত করেন।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী