বাংলাদেশের সাফজয়ী কোচও পদত্যাগ করছেন!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২৩, ১৭:৩৩আপডেট : ২৬ মে ২০২৩, ১৭:৩৬

শুক্রবার হঠাৎ বাংলাদেশের জাতীয় ফুটবল থেকে অবসর নিয়েছেন সাফজয়ী সদস্য সিরাত জাহান স্বপ্না। ব্যক্তিগত কারণ বলা হলেও দীর্ঘদিন ধরে খেলার বাইরে থাকায় অবসাদ ও বিরক্তি থেকে ফুটবল ছেড়েছেন বলে জানা গেছে। এবার সাফজয়ী কোচ গোলাম রব্বানী ছোটনও জাতীয় দলের চাকরি ছাড়তে যাচ্ছেন!

১ জুন থেকে আর কোচের পদে থাকবেন না বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ছোটন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘অনেক তো হলো। আর নিতে পারছি না। ভোর ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছি। পরিবার কিংবা আত্মীয়-স্বজন কাউকে সময় দিতে পারছি না। ব্যক্তিগত কোনও কিছু নেই বললেই চলে। ১ জুন থেকে আর কাজ করবো না। বাফুফেতে পদত্যাগপত্র পাঠিয়ে দেবো। এটাই আমার সিদ্ধান্ত।’

২০০৯ সাল থেকে মেয়েদের ফুটবলের কোচ হয়ে আছেন ছোটন। এই ১৪ বছরে ৮টি শিরোপা জিতেছেন। রানার্সআপ ট্রফি আছে ৫টি।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম