রোনালদোর গোলের রেকর্ড ভাঙলেন মেসি

স্পোর্টস ডেস্ক
২৮ মে ২০২৩, ১৩:০০আপডেট : ২৮ মে ২০২৩, ১৩:০০

ইউরোপ ছেড়ে মধ্যপ্রাচ্যে ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসরে ১৬ ম্যাচে করেছেন ১৪ গোল। তার এই গোলগুলো লিওনেল মেসির রেকর্ড গড়ায় কোনও বাধা হতে পারেনি। শনিবার স্ত্রাসবুর্গের মাঠে গোল করে রেকর্ড বইয়ে নাম লিখলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক। তার ওই গোলের পর জিততে না পারলেও ১-১ এ ড্র করে এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হয়েছে পিএসজি।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন মেসি। ৩৫ বছর বয়সী ফরোয়ার্ডের গোল ৪৯৬টি। বার্সেলোনার হয়ে লা লিগায় ৪৭৪ গোল করার পর প্যারিসিয়ানদের হয়ে লিগ ওয়ানে ২২ গোল করেছেন।

অন্যদিকে রোনালদো রিয়াল মাদ্রিদের জার্সিতে লা লিগায় ৩১১টি, প্রিমিয়ার লিগে ম্যানইউর সঙ্গে ১০৩টি ও জুভেন্টাসের হয়ে সিরি আয় ৮১ গোল করেন।

এনিয়ে মেসি টানা দ্বিতীয় লিগ ওয়ান ট্রফি জিতলেন। তাতে সবচেয়ে সমৃদ্ধ ফুটবলার হিসেবে ৪৩টি শিরোপা জিতে বার্সার সাবেক সতীর্থ দানি আলভেজের পাশে বসলেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৯ ম্যাচ খেলে ২১ গোল ও ২০ অ্যাসিস্ট তার। 

আগামী শনিবার ক্লারমন্ত ফুতের বিপক্ষে পিএসজি তাদের শেষ ম্যাচ খেলবে। সম্ভবত ক্লাবটির হয়ে ওই ম্যাচই মেসির শেষ। দুই বছরের চুক্তি শেষ হচ্ছে আগামী ৩০ জুন। তারপর ফ্রি এজেন্ট হয়ে অন্য কোথায় পাড়ি জমাবেন তিনি।

/এফএইচএম/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের