বাফুফে ক্যাম্প ছেড়েছেন সাফজয়ী আঁখিও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২৩, ২০:৩২আপডেট : ২৮ মে ২০২৩, ২২:৫৩

সাজেদা আক্তার ও আনুচিং মোগিনি জাতীয় দলে নেই। সিরাত জাহান স্বপ্না সদ্যই অবসরের ঘোষণা দিয়েছেন। এবার ক্যাম্প ছেড়ে গিয়ে আলোচনার জন্ম দিয়েছেন সাফজয়ী ডিফেন্ডার আঁখি খাতুন। তবে ফুটবলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন না তিনি। শোনা যাচ্ছে চীনের একটি অ্যাকাডেমিতে যাচ্ছেন তিনি।

আজ স্থানীয় একটি হোটেলে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন আয়োজিত কুল বিএসপিএ অনুষ্ঠানের এক ফাঁকে আঁখি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমি পড়াশোনা, খেলাধুলা দুটাই করতে যাচ্ছি। এটা অনেকটা বিকেএসপির মতো। ওদের দুইটা শাখা আছে। আমার যেখানে স্বাচ্ছন্দ্য হবে সেখানেই যাবো। কিন্তু এমন না যে ফুটবল খেলবো না বা বাংলাদেশে খেলবো না।’

এরপরই যোগ করে আখিঁ বলেছেন, ‘এখন আমাকে যদি বলে আর ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে এলাউ করবে না, তাহলে সেই ব্যর্থতা তাদের, আমার না। ক্যাম্প থেকে আমি দুই দিন আগে চলে গেছি। আপাতত আর ফিরছি না।’

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম