রোনালদোকে নিয়েই ইউরো মিশনে পর্তুগাল  

স্পোর্টস ডেস্ক
৩০ মে ২০২৩, ১২:৫৪আপডেট : ৩০ মে ২০২৩, ১২:৫৭

ক্রিস্তিয়ানো রোনালদোকে নিয়েই ইউরো ২০২৪ বাছাইয়ের দল ঘোষণা করেছে পর্তুগাল। তাতে রয়েছে চমক।

বাছাইয়ে ১৭ জুন লিসবনে বসনিয়ার মুখোমুখি হবে রোনালদোরা। তিন দিন পর সফর করবে আইসল্যান্ড।

জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ২৪ বছর বয়সী উভারহ্যাম্পটন সেন্টার ব্যাক টটি গোমেস। টটির জন্ম গিনি বাসাউয়ে হলেও তিনি পর্তুগালের প্রতিনিধিত্ব করছেন অনূর্ধ্ব-২০ দল থেকেই। মাঠের কারিকুরিতে ভীষণ দক্ষ হওয়ায় তাকে নিয়ে আশা দেখছে ২০১৬ ইউরো চ্যাম্পিয়নরা।

কোচ রবের্তো মার্টিনেজের দলে ডাক পেয়েছেন ডিফেন্ডার নেলসন সেমেদো, মিডফিল্ডার রেনাতো সানচেস ও স্ট্রাইকার রিকার্ডো হোর্টারও।

পর্তুগাল স্কোয়াড:

গোলকিপার: ডিয়েগো কস্তা, হোসে সা, রুই প্যাত্রিসিও।

ডিফেন্ডার: ডিয়েগো ডালট, নেলসন সেমেদো, হোয়াও কান্সেলো, রাফায়েল গুরেইরো, ডানিলো পেরেইরা, পেপে, রুবেন ডিয়াস, আন্তোনিও সিলভা, গনসালো ইনাসিও, টটি।

মিডফিল্ডার: হোয়াও পালহিনহা, রুবেন নেভেস, ব্রুনো ফার্নান্দেস, ওতাভিও মোন্তেইরো, রেনাটো সানচেস, ভিতিনহা।

ফরোয়ার্ড: রিকার্ডো হোর্টা, বের্নার্ডো সিলভা, রাফায়েল নিয়াও, হোয়াও ফেলিক্স, ক্রিস্তিয়ানো রোনালদো, গনসালো রামোস ও ডিয়েগো জোটা।  

/এফআইআর/
সম্পর্কিত
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
ভিসা জটিলতা সত্ত্বেও বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে আশাবাদী ফিফা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম