মেসির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন জাভি

স্পোর্টস ডেস্ক
৩০ মে ২০২৩, ১৪:৫৯আপডেট : ৩০ মে ২০২৩, ১৪:৫৯

পিএসজি অধ্যায় শেষে লিওনেল মেসি বার্সেলোনায় ফিরতে আগ্রহী বলে গুঞ্জন। এমন কথা শোনা যাচ্ছে অনেক দিন ধরেই। কিন্তু লা লিগার আর্থিক বিধিনিষেধে ব্যাপারটা অনেক জটিল হয়ে দাঁড়িয়েছে। বিশ্বকাপ জয়ী তারকাকে দলে পেতে বার্সাও যে মরিয়া, সেটা বোঝা গেছে দলটির কোচ ও মেসির সাবেক সতীর্থ জাভি হার্নান্দেসের কথায়। জাভি বলেছেন, সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে নিয়মিত মেসির সঙ্গে যোগাযোগ হচ্ছে তার।

এই গ্রীষ্মে পিএসজির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। তার পর তিনি হয়ে যাবেন ফ্রি এজেন্ট। সেজন্যই মেসির পরবর্তী গন্তব্য নিয়ে এত আলোচনা। বার্সেলোনা খুব করে চাইছে তাদের প্রাণভোমরাকে পুনরায় ক্লাবে ফেরাতে। এ প্রসঙ্গে ক্লাব প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তাকেও জাভি বলেছেন, আগামী মৌসুমে তিনি মেসিকেই চান।

এক প্রশ্নের জবাবে দিয়ারিও স্পোর্টকে জাভি বলেছেন, ‘আমি ফুটবলের যে দায়িত্বে আছি, তাতে এটা বুঝি মেসি ফিরলে সেটা আমাদেরই সাহায্য করবে। ক্লাব প্রেসিডেন্টকে এটা পরিষ্কার বলে দিয়েছি, মেসিকে নিয়ে আমার বিন্দুমাত্র সংশয় নেই। কারণ মেসি এখনও পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতা রাখে। তার মাঝে এখনও সেই ক্ষুধা রয়েছে। সে একজন বিজয়ী এবং নেতা।’ 

আগের মতো সেই তারকা নির্ভর দল নয় বার্সেলোনা। যার ফল তারা পেয়েছে আগের মৌসুমগুলোতে। ২০২১ সালের নভেম্বরে জাভি যখন দায়িত্ব নেন, দলের অবস্থান ছিল ৯ নম্বরে! এবার অবশ্য পরিস্থিতি বদলেছে জাভির ছোঁয়ায়। কিন্তু জাভি মনে করেন, মেসি আসলে দলের অবস্থা আমূল বদলে যাবে, ‘২০১০ সালের মতো সেই প্রতিভা আমাদের দলে এখন নেই। উদাহরণ হিসেবে যদি বলেন মেসি এই দলে কী আনতে পারে? সে সঙ্গে আনতে পারে প্রতিভা। শেষ আঁচড় হিসেবে ফাইনাল পাসটা সেই বানিয়ে দিতে পারে। তাছাড়া রয়েছে ফ্রি কিক, গোল করার ক্ষমতা। ফাইনাল থার্ডে মেসি ভিন্নমাত্রার একজন খেলোয়াড়।’কিন্তু জাভি এটাও স্মরণ করিয়ে দিলেন, পুরো বিষয়টা নির্ভর করছে মেসির ওপর, ‘ওর প্রতিভা দলে অনেক কিছু যুক্ত করবে। কিন্তু শেষ পর্যন্ত সব কিছু ওর সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।’

অবশ্য  নিয়মিত যোগাযোগ থাকলেও ভবিষ্যৎ নিয়ে মেসি কী ভাবছেন সেটা জানা নেই জাভির!

/এফআইআর/  
সম্পর্কিত
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
শিরোপা রক্ষার অভিযানে কানসাসে আর্জেন্টিনা, বাড়ানো হয়েছে নিরাপত্তা
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের