‘ইতিহাস খেলে না’, ফাইনালে সেভিয়ার সাফল্য প্রসঙ্গে মরিনহো

স্পোর্টস ডেস্ক
৩১ মে ২০২৩, ১৩:২৪আপডেট : ৩১ মে ২০২৩, ১৪:০২

রোমাকে বদলে দিয়েছেন হোসে মরিনহো। এসেই প্রথম ইউরোপিয়ান কনফারেন্স লিগ জেতান। গত বছর পর্তুগিজ কোচের অধীনে প্রথমবার ইউরোপিয়ান কোনও মেজর ট্রফি জেতে রোম ক্লাব। এক বছর পর তারা ইউরোপা লিগের ফাইনালে। তাদের প্রতিপক্ষ এই প্রতিযোগিতার সবচেয়ে সফল দল সেভিয়া, যারা ছয়টি ফাইনাল খেলে প্রত্যেকবার চ্যাম্পিয়ন। ইতিহাস পক্ষে থাকায় নিঃসন্দেহে এই ম্যাচে স্প্যানিশ ক্লাবই ফেভারিট। কিন্তু মরিনহো এই পরিসংখ্যানকে ততটা গুরুত্ব দিতে নারাজ!

আজ বুধবার (৩১ মে) রাতে বুদাপেস্টের পুসকাস এরেনায় মুখোমুখি হচ্ছে রোমা ও সেভিয়া। ১৯৯১ সালে ইউরোপা লিগের আদি প্রতিযোগিতা উয়েফা কাপে রানার্সআপ হয়েছিল রোমানরা। ৩২ বছর পর ইউরোপের দ্বিতীয় শীর্ষ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উঠে প্রথম শিরোপার সুবাস পাচ্ছে তারা। কিন্তু রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন সেভিয়া যে কঠিন পরীক্ষা নেবে, সেটা অবলীলায় বলে দেওয়া যায়।

গত বছর কনফারেন্স লিগ জেতেন মরিনহো

প্রতিপক্ষের এই সাফল্য প্রসঙ্গে মরিনহোর বক্তব্যে বোঝা যায়, তিনি নির্ভার। ক্যারিয়ারের ষষ্ঠ মেজর ইউরোপিয়ান ট্রফি জয়ের হাতছানি সামনে রেখে পর্তুগিজ কোচ বললেন, ‘ইতিহাস খেলে না। আমার সহকর্মী (সেভিয়া কোচ হোসে লুইস মেন্দিলিবার) অন্যভাবে চিন্তা করেন, তার জন্য আমার শ্রদ্ধা আছে। তিনি বিশ্বাস করেন, ইতিহাস সেভিয়াকে ফেভারিট করেছে। আমিও সেটা মানছি। আমরা ফাইনালে কারণ এখানে থাকার যোগ্য।’

দুটি চ্যাম্পিয়নস লিগ, দুটি ইউরোপা লিগ ও একটি কনফারেন্স লিগ জয়ী মরিনহো আরও বলেন, ‘তাদের যে ইতিহাস সেটা আমাদের নেই। তাদের যে অভিজ্ঞতা সেটাও নেই আমাদের। তাদের কাছে ফাইনাল খেলা স্বাভাবিক ব্যাপার, আমাদের জন্য অসাধারণ ইভেন্ট। কিন্তু খেলা শুরু হলে আমরা সেই জায়গায় থাকবো।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম