মেসির ভবিষ্যৎ নির্ধারণ সামনের সপ্তাহে: জাভি

স্পোর্টস ডেস্ক
০২ জুন ২০২৩, ১৫:০৭আপডেট : ০২ জুন ২০২৩, ১৫:০৭

এই মাস শেষে লিওনেল মেসি ফ্রি এজেন্ট। পিএসজি ছাড়ছেন তিনি। কোথায় যাচ্ছেন, সেটা নিয়ে কৌতূহল তুঙ্গে। এখনও তার বার্সায় ফেরার সম্ভাবনা রয়েছে। যেতে পারেন সৌদি ক্লাব আল হিলালে। বার্সা কোচ জাভি হার্নান্দেজের দাবি অনুযায়ী সামনের সপ্তাহেই নির্ধারণ হবে ৩৫ বছর বয়সী ফরোয়ার্ডের ভবিষ্যৎ।

সৌদি আরবের ক্লাব ৫০ কোটি ইউরো বেতন দিয়ে মেসির সঙ্গে চুক্তি করতে বসে আছে। অন্যদিকে বার্সা তাকে ফেরাতে সব চেষ্টাই করছে, যদিও আর্থিক সমস্যা বাধা হয়ে দাঁড়িয়েছে। কদিন আগে জাভি বলেছিলেন, মেসির ন্যু ক্যাম্পে ফেরা ৯৯ শতাংশ নির্ভর করছে তার ওপর। শুক্রবার মুন্দো দেপোর্তিভোকে তিনি বললেন, সামনের সপ্তাহের কোনও এক সময় আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক তার ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত ঘোষণা দেবেন।

সম্প্রতি কিছু প্রতিবেদন অনুযায়ী, আগামী সোমবারের আগে মেসিকে চূড়ান্ত সিদ্ধান্ত না নিতে অনুরোধ করেছে বার্সা। একই কথা বললেন তার সাবেক সতীর্থ জাভিও।

স্প্যানিশ গণমাধ্যমকে বার্সা কোচ বললেন, ‘আমি এরই মধ্যে অনেকবার বলেছি, তার জন্য এখানে দরজা খোলা। আমি কোচ এবং আমি জানি সে যদি আসার সিদ্ধান্ত নেয় তাহলে আমাদের এগিয়ে নেবে। কিন্তু শেষ পর্যন্ত আমি মনে করি তাকে কিছুটা একা ছেড়ে দেওয়া উচিত। সেখানে সে মৌসুম শেষ করবে, পিএসজির জন্যও তার অনেক শ্রদ্ধা। সে ভালোভাবে শেষ করতে চায়, তার চুক্তি শেষ হবে, সে কোথায় যাবে ও ক্যারিয়ার শেষ করবে সেই সিদ্ধান্ত তখনই তো নেবে।’

জাভি আরও বললেন, ‘আমি মনে করি এখনও সেরা পর্যায়ে থেকে ফুটবল খেলা তার পক্ষে সম্ভব, সে বার্সায় আসলে, যেটা কাতালানদের বেশিরভাগ কিংবা সবাই চায়, বিশেষ করে কোচ। দরজা খোলা। আমি বিশ্বাস করি সে ভালো করবে।’

মেসির সঙ্গে যোগাযোগ নিয়মিত হচ্ছে বার্সা কোচের, ‘সে আমাকে বলেছিল আগামী সপ্তাহে একটা সিদ্ধান্ত নেবে এবং তাকে আমরা একা ছেড়ে দিতে চাই। এখন পূর্বানুমান অনেক চলছে। দিন শেষে সে তার ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নেবে, আর কোনও বিতর্ক থাকার সুযোগ নেই।’   

/এফএইচএম/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী