জাপানে রোনালদোদের মুখোমুখি হবে পিএসজি

স্পোর্টস ডেস্ক
০২ জুন ২০২৩, ১৫:৫৯আপডেট : ০২ জুন ২০২৩, ১৫:৫৯
গত জানুয়ারিতে ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিয়েই খেলেন হাইভোল্টেজ ম্যাচ। দীর্ঘদিন পর আবারও মুখোমুখি হয়েছিলেন সময়ের অন্যতম দুই সেরা তারকা। লিওনেল মেসির পিএসজির সামনে দাঁড়ায় রোনালদোর রিয়াদ অল স্টার একাদশ। আবারও রোনালদোর সামনে দাঁড়াচ্ছে পিএসজি, তবে এবার থাকবেন না মেসি।
 
শুক্রবার ফ্রান্সের রেকর্ড ১১ বারের চ্যাম্পিয়নরা নিশ্চিত করেছে, জাপানে গ্রীষ্মকালীন প্রীতি ম্যাচে তারা রোনালদোর আল নাসর ও চ্যাম্পিয়নস লিগ ফাইনালিস্ট ইন্টার মিলানের সঙ্গে লড়বে।
 
গত মৌসুমে জাপান সফরে তিনটি স্থানীয় ক্লাবের সঙ্গে ম্যাচ খেলেছিল পিএসজি। তাদের স্বাগত জানাতে ছিল জাপানি দর্শকদের উপচে পড়া ভিড়, এমনকি ট্রেনিং সেশনেও। ওই দেখায় রোনালদো জোড়া গোল করলেও ৫-৪ গোলে হেরে যায় সৌদি ক্লাব। 
 
আগামী ২৫ জুলাই ওসাকায় আল নাসরের মুখোমুখি হবে পিএসজি, তিন দিন পর খেলবে জে লিগ ক্লাব সেরেজো ওসাকার বিপক্ষে। ১ আগস্ট টোকিও জাতীয় স্টেডিয়ামে তাদের খেলা ইন্টারের বিপক্ষে। 
 
এবার আর রোনালদো ও মেসির মুখোমুখি লড়াই হচ্ছে না, সামনের মাসেই ক্লাব ছাড়ছেন আর্জেন্টিনার তারকা। এই সফরের ঘোষণা দেওয়ার সময় পিএসজির ওয়েবসাইটে প্রকাশিত খেলোয়াড়দের ছবির মধ্যে মেসিকে দেখা যায়নি।
/এফএইচএম/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস