রামোসও পিএসজি ছাড়ছেন

স্পোর্টস ডেস্ক
০৩ জুন ২০২৩, ১০:২৬আপডেট : ০৩ জুন ২০২৩, ১০:৩১

লিওনেল মেসি শনিবার যে পিএসজির জার্সিতে শেষ ম্যাচ খেলতে যাচ্ছেন, সেটা জানিয়েছেন ক্রিস্তফ গালতিয়ের। এনিয়ে ধোঁয়াশা তৈরি করেছে ক্লাব সূত্র। তাদের মতে, পিএসজির হয়ে মৌসুমের শেষ ম্যাচ খেলবেন আর্জেন্টিনা অধিনায়ক। তবে সার্জিও রামোস নিজেই দিলেন বিদায়ের ঘোষণা। ক্লারমন্তের বিপক্ষে শেষবার ফরাসি চ্যাম্পিয়নদের হয়ে মাঠে নামছেন তিনি। শুক্রবার সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এই খবর নিশ্চিত করেছেন স্প্যানিশ ডিফেন্ডার।

রামোসের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি জুনে। নতুন চুক্তি না করায় ফ্রি এজেন্ট হয়ে যাচ্ছেন তিনি। ৩৭ বছর বয়সী সাবেক রিয়াল মাদ্রিদ তারকার পোস্ট, ‘কাল (শনিবার) বিশেষ একটি দিন। কালকে আমার জীবনের আরেকটি পর্বকে বিদায় বলবো। আমি জানি না কত জায়গাকে মানুষ বাড়ির মতো অনুভব করে, কিন্তু নিঃসন্দেহে পিএসজি, ভক্ত ও প্যারিস ছিল তাদের মধ্যে একটি।’

তিনি আরও লিখেছেন, ‘দুটি বিশেষ বছরের জন্য ধন্যবাদ, যে সময়ে আমি প্রতিটি টুর্নামেন্ট খেলতে পেরেছি এবং আমার সবটা দিয়েছি। আমি নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবো, অন্য রঙয়ের জার্সি পরবো, কিন্তু প্রথম ও শেষবারের মতো।’

পিএসজি চেয়ারম্যান ও সিইউ নাসের আল খেলাইফি এক বক্তব্যে বলেন, ‘আমাদের সঙ্গে কাটানো দুই বছরের জন্য সার্জিও রামোসকে অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাই। সার্জিওর নেতৃত্ব, টিম স্পিরিট ও পেশাদারিত্ব, সঙ্গে উচ্চতর পর্যায়ের অভিজ্ঞতা তাকে একজন সত্যিকারের ফুটবল লিজেন্ড বানিয়েছে এবং তাকে প্যারিসে পাওয়া ছিল সম্মানের। ক্লাবের সবাই তাকে শুভকামনা জানায়।’

রিয়ালে ১৬ বছর কাটিয়ে ২০২১ সালের গ্রীষ্মে পিএসজিতে যোগ দেন রামোস। ৫৭ ম্যাচ খেলে নতুন ক্লাবে দুটি লিগ ওয়ান জিতেছেন, কিন্তু চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো উতরাতে পারেননি।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম