৬ জুন মেসির সঙ্গে চুক্তির ঘোষণা দেবে আল হিলাল!

স্পোর্টস ডেস্ক
০৩ জুন ২০২৩, ১৭:১০আপডেট : ০৩ জুন ২০২৩, ১৭:১১

প্যারিস সেন্ট জার্মেইর সঙ্গে চুক্তির মেয়াদ শেষে ৩০ জুন থেকে ফ্রি এজেন্ট লিওনেল মেসি। এর আগেই তার ভবিষ্যৎ নির্ধারণ হয়ে যাবে। বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ বলেছেন, আগামী সোমবার আর্জেন্টাইন ফরোয়ার্ড তার সিদ্ধান্ত জানাবেন। এদিকে সৌদি আরবের ক্লাব আল হিলাল আগামী ৬ জুন মেসির সঙ্গে চুক্তির ঘোষণা দিতে আশাবাদ ব্যক্ত করেছে।

পার্ক দে প্রিন্সেসে শনিবার ক্লারমন্তের বিপক্ষে পিএসজির জার্সিতে শেষ ম্যাচ খেলবেন মেসি। সামনের মৌসুমে দেখা যাবে নতুন ক্লাবে। কিন্তু এখনও তার পরবর্তী গন্তব্য নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে তাকে নেওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে সৌদি ক্লাব। আগামী সোমবার থেকে তিনি তার ক্লাব পছন্দ করতে পারবেন।

ক্লাব সূত্রে স্পোর্ত জানতে পেরেছে, আল হিলাল আগামী মঙ্গলবার মেসির সঙ্গে চুক্তির ঘোষণা দিতে চায়। আর্জেন্টাইন ফরোয়ার্ড নাকি তাদের প্রস্তাবে হ্যাঁ বলেছেন। চূড়ান্তভাবে তার মতামত জেনে ওইদিন চুক্তির কথা প্রকাশ করবে তারা।

বিভিন্ন সূত্রে জানা গেছে, প্রতি মৌসুমে ৪০ কোটি ইউরো বেতন পাবেন মেসি। যে অঙ্কের বেতন বিশ্ব ফুটবলে কখনও দেখা যায়নি। 

অন্যদিকে বার্সা কোচ জাভি জানান, ন্যু ক্যাম্পে ফেরা ৯৯ শতাংশ নির্ভর করছে মেসির ওপর। এখন দেখার অপেক্ষা মেসি কাকে হ্যাঁ বলেন, বার্সা নাকি আল হিলালকে!  

/এফএইচএম/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী