রেকর্ড ছুঁয়ে নতুন লক্ষ্য ঠিক করলেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক
০৪ জুন ২০২৩, ১৯:৫৬আপডেট : ০৪ জুন ২০২৩, ১৯:৫৬

টানা পাঁচ মৌসুম লিগ ওয়ানের শীর্ষ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট জিতলেন কিলিয়ান এমবাপ্পে। আরও তিন খেলোয়াড় পাঁচবার ফ্রান্সের শীর্ষ ফুটবল প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতা হিসেবে মৌসুম শেষ করেছেন। কিন্তু টানা পাঁচবার গোল্ডেন বুট জেতা প্রথম খেলোয়াড় জ্য পিয়েরে পাপিন। ১৯৮৭ থেকে ১৯৯২ সাল পর্যন্ত মার্শেইর হয়ে এই কীর্তি গড়েন তিনি। এবার তার রেকর্ড ছুঁলেন এমবাপ্পে। সামনের মৌসুমে তাকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য পিএসজির স্ট্রাইকারের।

শনিবার ক্লারমন্তের বিপক্ষে ৩-২ গোলে পিএসজির হারের ম্যাচে ২৯তম লিগ গোল করেন এমবাপ্পে। আবারও লিগ ওয়ানের শীর্ষ গোলদাতা হিসেবে মৌসুম শেষ করলেন তিনি। গত সপ্তাহে টানা চতুর্থবার লিগ ওয়ানের বর্ষসেরা হন ফরাসি তারকা। ২০১৮ সালে পিএসজিতে স্থায়ী হওয়ার পর থেকে প্রত্যেক বছর হয়েছেন লিগ ওয়ানের শীর্ষ গোলদাতা। ২০২০ সালে অবশ্য তার সঙ্গে যৌথভাবে গোল্ডেন বুট জেতেন এএস মোনাকোর উইসাম বেন ইয়েডার।

পিএসজির সর্বকালের শীর্ষ গোলদাতা এমবাপ্পে বললেন, ‘আমার শীর্ষ গোলদাতার পুরস্কার? আমি খুব খুশি। আমরা চ্যাম্পিয়নশিপ জিতলাম। আমি এখন শীর্ষ গোলদাতা ও শীর্ষ খেলোয়াড়, এটা দারুণ। আমি ইতিহাসের পাতায় ঢুকতে যাচ্ছি, আমি খুশি। কিন্তু জ্য পিয়েরে পাপিনকে টপকে যাওয়ার জন্য পরের বছর পাচ্ছি।’

/এফএইচএম/
সম্পর্কিত
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এল ক্লাসিকোয় এমবাপ্পেকে পাওয়া নিয়ে শঙ্কা 
এমবাপ্পে ফেরায় সমস্যায় পড়েছে রিয়াল মাদ্রিদ? 
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী