সাফে বিশেষ কিছু অর্জনে আশাবাদী কাবরেরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২৩, ২১:৪৫আপডেট : ০৪ জুন ২০২৩, ২১:৪৫

আজ রবিবার (৪ জুন) থেকে ঢাকায় শুরু হয়েছে জাতীয় দলের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প। সাফ চ্যাম্পিয়নশিপের জন্য নিজেদের শেষ প্রস্তুতি শুরু করেছেন জামাল ভূঁইয়ারা। কোচ হাভিয়ের কাবরেরা তার দল নিয়ে বেশ আশাবাদী। আগামী ২২ জুন লেবাননের বিপক্ষে শুরু হবে বাংলাদেশের সাফ জয়ের মিশন। 

একই গ্রুপে রয়েছে মালদ্বীপ ও ভুটান। ৩০ জনকে নিয়ে রবিবার শুরু হওয়া ক্যাম্পে প্রস্তুতি শুরু হয়েছে বাংলাদেশের। এবার বিশেষ কিছু অর্জনের আশায় কাবরেরা। বাংলাদেশের স্প্যানিশ কোচ বলেছেন, ‘অধিকাংশ খেলোয়াড় এখানে এসেছে, বাকিরা পথে আছে। অনেকে একটু তাড়াতাড়ি এসে জিমেও চলে গেছে। দলের অভ্যন্তরের পরিবেশ খুবই ইতিবাচক। সকলের দৃষ্টি একদিকে, সকলে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে।’

চূড়ান্ত দল ঘোষণার আগে আরেকটু যাচাই বাছাই করতে চান কোচ, ‘ট্রেনিংয়ে সকল খেলোয়াড়দের দেখবো। তারপরই স্কোয়াপ ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবো। লিস্টের দিকে তাকালে দেখতে পাবেন এখানে বেশ কয়েকজন তরুণ ফুটবলার রয়েছে। যারা নিজেদের বৈশ্বিক আসরে মেলে ধরার জন্য প্রস্তুত। শুরু থেকেই আমাদের অগ্রাধিকার ছিল সাফ চ্যাম্পিয়নশিপ। ড্রয়ের পর সবকিছু ইতিবাচক দৃষ্টিতে দেখছি আমরা। আমরা আশাবাদী যে, দেশের জন্য বিশেষ কিছু অর্জন করতে পারবো।’

প্রতিপক্ষ নিয়ে নির্ভার কাবরেরা, ‘প্রতিপক্ষ সম্পর্কে আমরা বিস্তারিত জানি। তাদের বিপক্ষে কী করতে হবে সেটাও জানা আছে। সিনিয়র ও তরুণ যে খেলোয়াড়রা রয়েছে, তাদের সকলেই যোগ্যতা সম্পন্ন। এটা একজন কোচের জন্য ভালো দিক। আমি বিশ্বাস করি এই দলটির ভালো কিছু করার সামর্থ্য রয়েছে। আমরা এ বিষয়ে আত্মবিশ্বাসী।’

টুর্নামেন্টে প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের প্রতিপক্ষ লেবাননের সঙ্গে। ২২ জুন এশিয়ার অন্যতম শক্তিশালী দলটির বিপক্ষে মাঠে নামবে লাল সবুজ জার্সিধারীরা। এছাড়া ২৫ জুন মালদ্বীপ ও ২৮ জুন ভুটানের বিপক্ষে খেলবেন জামাল ভূঁইয়ারা। এর আগে ১৫ জুন কম্বোডিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ খেলে বেঙ্গালুরু যাবে দল।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান