বিদায়ী ম্যাচে রিয়ালকে বাঁচালেন বেনজেমা

স্পোর্টস ডেস্ক
০৫ জুন ২০২৩, ০০:৪৪আপডেট : ০৫ জুন ২০২৩, ০১:১৬

হতাশার ড্রয়ে শেষ হলো রিয়াল মাদ্রিদের এই মৌসুম। করিম বেনজেমা তার ১৪ বছরের ক্যারিয়ার শেষ করলেন গুরুত্বপূর্ণ অবদান রেখে। তার পেনাল্টি গোলে অ্যাথলেটিক বিলবাওর কাছে হার এড়ায় মাদ্রিদ ক্লাব।

সান্তিয়াগো বার্নাব্যুতে রবিবার ১-১ গোলে ড্র করেছে রিয়াল। এই ড্রয়ে লা লিগায় ৩৮ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে রানার্সআপ হলো তারা। একটা সময় তাদের দ্বিতীয় স্থানে থাকাই অনিশ্চিত হয়ে পড়েছিল। একই সময়ে ভিয়ারিয়ালের মাঠে ২-১ গোলে এগিয়ে থেকে রানার্সআপ হওয়ার অবস্থায় ছিল অ্যাতলেতিকো মাদ্রিদ। কিন্তু শেষ মুহূর্তে গোল খায় তারা। তাতে ২-২ গোলে ড্র করে ৭৭ পয়েন্ট নিয়ে তিনেই শেষ করলো রিয়ালের নগরপ্রতিদ্বন্দ্বী।

ম্যাচ শুরুর বেশ আগেই রিয়াল এক ঘোষণায় বেনজেমার বিদায়ের কথা নিশ্চিত করে। এই মৌসুম শেষে ফ্রি এজেন্ট হয়ে খুব সম্ভবত সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে যাচ্ছেন ফরাসি ফরোয়ার্ড। বার্নাব্যুতে শেষ ম্যাচটা জাল কাঁপিয়ে তিনি স্মরণীয় করে রাখলেও জেতা হলো না।

প্রথমার্ধের শুরুতেই মিকেল ভেসগার পেনাল্টি রুখে দেন রিয়াল গোলকিপার থিবো কোর্তোয়া। তবে ৪৯তম মিনিটে ওইহান স্যানসেটের গোলে লিড নেয় বিলবাও। তার প্রথম চেষ্টা গোলকিপার ঠেকালেও ফিরতি শটে মৌসুমের দশম লিগ গোল করেন তিনি। 

৭২ মিনিটে রিয়াল সমতায় ফেরে। বিলবাওর পেনাল্টি এরিয়ায় ইউরি বার্শিশে কনুই দিয়ে গুঁতো দেন এডার মিলিতাওয়ের মুখে। পেনাল্টি থেকে ঠাণ্ডা মাথায় জালে বল জড়ান বেনজেমা। তাকে দাঁড়িয়ে অভিবাদন জানান স্বাগতিক দর্শকরা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী