‘খেলার আগে হেরে যেও না’- জামালদের উদ্দীপ্ত করলেন সালাউদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০২৩, ১৯:২৩আপডেট : ০৫ জুন ২০২৩, ২২:৪৬

ভারতের বেঙ্গালুরুতে ২১ জুন থেকে শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। তারই প্রস্তুতি নিতে আজ থেকে জাতীয় দলের মাঠের অনুশীলন শুরু হয়েছে। এর আগে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন খেলোয়াড়দের নানাভাবে উদ্দীপ্ত করার চেষ্টা করেছেন। বরাবরের মতো তাদের নিজেদের সেরাটা দেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক তারকা ফুটবলার।

বসুন্ধরা কিংস অ্যারেনাতে শুরু হয়েছে অনুশীলন। বিকালে অনুশীলনের এক ফাঁকে কাজী সালাউদ্দিন দেখা করেছেন জামাল-তপুদের সঙ্গে। আসন্ন সাফে নিজেদের সেরাটা দেওয়ার আর্তি জানিয়ে বাংলাদেশ ফুটবলের সর্বোচ্চ অভিভাবক সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমি আজ তাদের বলতে এসেছি যে তোমরা খেলার আগে হেরে যেও না। ৯০ মিনিট পরে রেজাল্ট হয়, জিতবে অথবা হারবে। তবে মাঠে গিয়ে নিজেদের সেরাটা উজাড় করে দাও।’

কিছু দিন আগে সিলেটে সেশেলসের বিপক্ষে শেষ ম্যাচটি হেরেছে বাংলাদেশ। সেই ম্যাচ দেখার পর এই কর্মকর্তার উপলব্ধি, ‘আমি যেটা গত কিছু দিন ধরে দেখেছি যে তারা জয় ছিনিয়ে আনার মানসিকতায় নেই। আমি তাদের বলেছি, জেতার মতো দল তোমরা। কিন্তু তোমরা যদি আগেই হেরে যাও সেটা সমস্যা। গোটা মৌসুমে তারা লিগ খেলেছে। তারা সেরা খেলোয়াড়। তবে আজ আমি যে কন্ডিশনে খেলোয়াড়দের দেখেছি তাতে মনে হয়েছে সাফ চ্যাম্পিয়নশিপে তারা ভালো কিছু করবে।’ 

সালাউদ্দিনের আমলে শুধু একবারই সাফের সেমিফাইনালে খেলতে পেরেছিল বাংলাদেশ, সেটা ২০০৯ সালে। এরপর আর নকআউট পর্বে জায়গা হয়নি। জামালদের প্রতি ভরসা জুগিয়ে সালাউদ্দিন বলেছেন, ‘আমার এখানে আসার মূল কারণ জাতীয় দল। এর বাইরে কিছু থাকলে সেটা সাইডে থাকবে। তবে এখানে প্রাধান্য পাচ্ছে জাতীয় দল। ফেডারেশনের সভাপতি হিসেবে আমি তাদের ভরসা দিতে পারি। আত্মবিশ্বাস জোগাতে সাহায্য করতে পারি, অনুপ্রেরণা দিতে পারি। কিন্তু আমি তো মাঠে গিয়ে খেলে দিতে পারবো না। খেলোয়াড়দের ঘাটতি থাকলে সেটা পুষিয়ে দিতে পারি। তাদের কোনও কিছুর অভাব পূরণ করে দিতে পারি। কিন্তু দিন শেষে মাঠে গিয়ে খেলতে হবে খেলোয়াড়দেরই।’

খেলোয়াড়দের ওপর আস্থা রেখে তিনি বলেন, ‘আমি তাদের যে কথাগুলো বলবো সেটা এক কানে থাকবে তো অন্য কান দিয়ে যাবে। তবে কোচ এমন একজন ব্যক্তি যার কথা মেনে চলতে হবে। আর খেলোয়াড় হচ্ছে তারা, যারা মাঠে গিয়ে পারফর্ম করবে। আমরা গিয়ে সেটা করতে পারবো না। তাই তাদের ওপর আস্থা রাখতে হবে আমাদের।’

সাফে শক্তিশালী লেবানন, মালদ্বীপ ও ভুটানের সঙ্গে একই গ্রুপে পড়েছে বাংলাদেশ। সালাউদ্দিন মনে করছেন এখানে ভালো করা সম্ভব, ‘আমি বিশ্বাস করি এবার বাংলাদেশ ভালো করবে। কারণ, দলে এমন কিছু খেলোয়াড় আছে যারা দুর্দান্ত পারফর্ম করে। আপনারা তো শেষ কিছু ম্যাচ দেখেছেন, মোহামেডান, আবাহনী ও বসুন্ধরা কিংসের। সুতরাং এবার ভালো কিছুর সম্ভাবনা আছে।’

/টিএ/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী