মেসির পর ইন্টার মিয়ামিতে যাচ্ছেন বুশকেটস?

স্পোর্টস ডেস্ক
০৮ জুন ২০২৩, ১৪:৫৬আপডেট : ০৮ জুন ২০২৩, ১৯:৫৭

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ইউরোপিয়ান লিগগুলোর মতো সেই জৌলুশ নেই। তাই ক্যারিয়ারের শেষটায় বুড়িয়ে যাওয়া ফুটবলাররা শেষ ঠিকানা হিসেবে পাড়ি দেন আটলান্টিক। মেসিও সেই পথেই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একই পথ ধরে মেসির সাবেক বার্সা সতীর্থ সার্জিও বুশকেটসও নাকি ইন্টার মিয়ামিতে যাওয়ার পরিকল্পনা করছেন! ইএসপিএন সূত্রের বরাত দিয়ে বলছে, ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ক্লাবটির সঙ্গে আলোচনা চলছে ৩৪ বছর ডিফেন্সিভ মিডফিল্ডারের।

গত মাসেই বুশকেটস জানিয়ে দিয়েছেন, ৩০ জুন মৌসুম শেষের পর বার্সার সঙ্গে আর চুক্তি নবায়ন করবেন না। তার পর থেকে তিনটি ক্লাবের সঙ্গে আলোচনা চলছে তার। ইন্টার মিয়ামি ছাড়া সৌদি ক্লাব আল হিলাল এবং আল নাসরের সঙ্গেও তার কথা হচ্ছে। সূত্র বলছে শেষ গন্তব্য এই তিনটি ক্লাবের যে কোনও একটি হতে যাচ্ছে।  

তবে এটাও শোনা যাচ্ছে, সৌদি ক্লাব বেছে না নিয়ে মেসির মিয়ামিতে যাওয়ার খবর বুশকেটসকে প্রভাবিত করতে পারে। ফলে সেটা মিয়ামিতে যাওয়ার পক্ষেই কাজ করবে বলে ধারণা। কারণ বার্সায় এক দশকেরও বেশি সময় খেলেছেন তারা। খেলোয়াড়ী জীবনের বাইরে একে অপরের ঘনিষ্ঠ বন্ধুও। সাম্প্রতিক সময়েও তার সঙ্গে মেসির দেখা হয়েছে।  

ইন্টার মিয়ামিতে যাওয়ার খবরে গতকাল মেসিকে প্রশ্ন করা হয়েছিল বন্ধু বুশকেটসের ভবিষ্যৎ গন্তব্যের ব্যাপারে। তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন যে তাদের ভবিষ্যৎ কখনোই একে অপরের সঙ্গে সম্পর্কিত নয়। আর স্প্যানিশ তারকার পরিকল্পনা নিয়েও জানেন না তিনি, ‘মিডিয়া বলছে আমি বুশকেটসের সঙ্গে সৌদি যাচ্ছি। কিন্তু ঘটনা হলো সবাই যার যার ভবিষ্যৎ পরিকল্পনা করে। আমি অবশ্যই তার সিদ্ধান্তের অপেক্ষায় সে কী করতে যাচ্ছে। কিন্তু কখনো আমরা একই জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নেইনি। আমি নিজের সিদ্ধান্তটা নিয়েছি। তবে সে কীভাবছে তা আমার জানা নেই।’

/এফআইআর/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি